শব্দে শব্দে কুরআন › সূরা ইউনুস › আয়াত ৭৮

সূরা ইউনুস, আয়াত ৭৮ (১০:৭৮) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১১ · পৃষ্ঠা ২১৭

قَالُوٓا۟ أَجِئْتَنَا لِتَلْفِتَنَا عَمَّا وَجَدْنَا عَلَيْهِ ءَابَآءَنَا وَتَكُونَ لَكُمَا ٱلْكِبْرِيَآءُ فِى ٱلْأَرْضِ وَمَا نَحْنُ لَكُمَا بِمُؤْمِنِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তারা বলতে লাগলঃ তুমি কি আমাদের নিকট এ জন্য এসেছ যে, আমাদেরকে সরিয়ে দাও সেই তরীকা হতে, যাতে আমরা আমাদের পূর্ব-পুরুষদেরকে পেয়েছি, আর পৃথিবীতে তোমাদের দু’জনের আধিপত্য স্থাপিত হয়ে যায়? আমরা তোমাদের দু’জনকে কখনও মানবনা।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তারা বলল, তুমি কি আমাদেরকে সে পথ থেকে ফিরিয়ে দিতে এসেছ যাতে আমরা পেয়েছি আমাদের বাপ-দাদাদেরকে? আর যাতে তোমরা দুইজন এদেশের সর্দারী পেয়ে যেতে পার? আমরা তোমাদেরকে কিছুতেই মানব না।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

(তারা) বললো, ‘তুমি কি আমাদের নিকট এজন্য এসেছো যে, আমাদেরকে তা থেকে ফিরিয়ে দেবে, যার উপর আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি এবং পৃথিবীতে তোমরা দু’জনেরই প্রভাব প্রতিপত্তি থাকবে? আর আমরা তোমাদের উপর ঈমান আনয়নকারী নই’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

They said, "Have you come to us to turn us away from that upon which we found our fathers and so that you two may have grandeur in the land? And we are not believers in you."

Saheeh International