শব্দে শব্দে কুরআন › সূরা ইউনুস › আয়াত ৮১

সূরা ইউনুস, আয়াত ৮১ (১০:৮১) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১১ · পৃষ্ঠা ২১৮

فَلَمَّآ أَلْقَوْا۟ قَالَ مُوسَىٰ مَا جِئْتُم بِهِ ٱلسِّحْرُ ۖ إِنَّ ٱللَّهَ سَيُبْطِلُهُۥٓ ۖ إِنَّ ٱللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ ٱلْمُفْسِدِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

অতঃপর যখন তারা নিক্ষেপ করল তখন মূসা বললঃ যাদু এটাই, নিশ্চয়ই আল্লাহ এখনই এটাকে বানচাল করে দিবেন; (কেননা) আল্লাহ অশান্তি সৃষ্টিকারীদের কাজ সার্থক করেন না।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

অতঃপর যখন তারা নিক্ষেপ করল, মূসা বলল, যা কিছু তোমরা এনেছ তা সবই যাদু-এবার আল্লাহ এসব ভন্ডুল করে দিচ্ছেন। নিঃসন্দেহে আল্লাহ দুস্কর্মীদের কর্মকে সুষ্ঠুতা দান করেন না।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

অতঃপর যখন তারা নিক্ষেপ করলো, তখন মূসা বললো, ‘তোমরা এই যা যা এনেছো, তা যাদু। এখন আল্লাহ্‌ তা অসার করে দেবেন। আল্লাহ্‌ ফ্যাসাদসৃষ্টিকারীদের কর্ম সার্থক করেন না।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And when they had thrown, Moses said, "What you have brought is [only] magic. Indeed, Allāh will expose its worthlessness. Indeed, Allāh does not amend the work of corrupters.

Saheeh International