শব্দে শব্দে কুরআন › সূরা হুদ › আয়াত ১০২

সূরা হুদ, আয়াত ১০২ (১১:১০২) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১২ · পৃষ্ঠা ২৩৩

وَكَذَٰلِكَ أَخْذُ رَبِّكَ إِذَآ أَخَذَ ٱلْقُرَىٰ وَهِىَ ظَـٰلِمَةٌ ۚ إِنَّ أَخْذَهُۥٓ أَلِيمٌ شَدِيدٌ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

‘এরূপই তোমার রবের পাকড়াও। তিনি কোন জনপদের অধিবাসীদের পাকড়াও করেন যখন তারা অত্যাচার করে। নিঃসন্দেহে তাঁর পাকড়াও হচ্ছে অত্যন্ত যন্ত্রনাদায়ক, কঠোর।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আর তোমার পরওয়ারদেগার যখন কোন পাপপূর্ণ জনপদকে ধরেন, তখন এমনিভাবেই ধরে থাকেন। নিশ্চয় তাঁর পাকড়াও খুবই মারাত্নক, বড়ই কঠোর।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং অনুরূপই তোমার রবের পাকড়াও, যখন বস্তিগুলোকে পাকড়াও করেন তাদের যুল্‌মের কারণে। নিশ্চয় তার পাকড়াও বেদনাদায়ক, কঠিন।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And thus is the seizure of your Lord when He seizes the cities while they are committing wrong. Indeed, His seizure is painful and severe.

Saheeh International