শব্দে শব্দে কুরআন › সূরা হুদ › আয়াত ১১০
সূরা হুদ, আয়াত ১১০ (১১:১১০) - শব্দে শব্দে অর্থ
وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَـٰبَ فَٱخْتُلِفَ فِيهِ ۚ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِن رَّبِّكَ لَقُضِىَ بَيْنَهُمْ ۚ وَإِنَّهُمْ لَفِى شَكٍّ مِّنْهُ مُرِيبٍ
শব্দে শব্দে অর্থ
- وَلَقَدْএবং নিশ্চয়ইAnd verily
- ءَاتَيْنَاআমরা দিয়েছিলামWe gave
- مُوسَىমূসাকেMusa
- ٱلْكِتَـٰبَকিতাবthe Book
- فَٱخْتُلِفَঅতঃপর মতবিরোধ ঘটেছিলোbut differences arose
- فِيهِ ۚমধ্যে তারtherein
- وَلَوْلَاএবং যদি নাAnd if not
- كَلِمَةٌۭএকটি বাণী(for) a Word
- سَبَقَتْপূর্বে নির্ধারিত হতো(that) preceded
- مِنপক্ষ হ'তেfrom
- رَّبِّكَতোমার রবেরyour Lord
- لَقُضِىَঅবশ্যই মীমাংসা করে দেয়া হতোsurely would have been judged
- بَيْنَهُمْ ۚতাদের মাঝেbetween them
- وَإِنَّهُمْএবং নিশ্চয়ই তারাAnd indeed, they
- لَفِىঅবশ্যই মধ্যে (আছে)surely (are) in
- شَكٍّۢসন্দেহেরdoubt
- مِّنْهُতা হ'তেconcerning it
- مُرِيبٍۢবিভ্রান্তিকর (সন্দেহে)suspicious
অনুবাদ
আর আমি মূসাকে কিতাব দিয়েছিলাম, অতঃপর ওতে মতভেদ করা হল। আর যদি একটি উক্তি তোমার রবের পক্ষ হতে পূর্বেই স্থিরীকৃত হয়ে না থাকত তাহলে ওদের চুড়ান্ত মীমাংসা হয়ে যেত। এবং এই লোকেরা এর সম্বন্ধে এমন সন্দেহে (পতিত) আছে যা তাদেরকে দ্বিধা দ্বন্দ্বে ফেলে রেখেছে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর আমি মূসা (আঃ)-কে অবশ্যই কিতাব দিয়েছিলাম অতঃপর তাতে বিরোধ সৃষ্টি হল; বলাবাহুল্য তোমার পালনকর্তার পক্ষ হতে, একটি কথা যদি আগেই বলা না হত, তাহলে তাদের মধ্যে চুড়ান্ত ফয়সালা হয়ে যেত তারা এ ব্যাপারে এমনই সন্দেহ প্রবণ যে, কিছুতেই নিশ্চিত হতে পারছে না।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং নিশ্চয় আমি মূসাকে কিতাব দিয়েছি। অতঃপর তাঁতে মতবিরোধ ঘটেছে। যদি আপনার রবের একটা সিদ্ধান্ত পূর্বে না নেওয়া হতো, তবে তখনই তাদের মীমাংসা করে দেয়া হতো আর নিশ্চয় তারা সেটার দিক থেকে বিভ্রান্তিকর সন্দেহে রয়েছে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And We had certainly given Moses the Scripture, but it came under disagreement. And if not for a word that preceded from your Lord, it would have been judged between them. And indeed they are, concerning it [i.e., the Qur’ān], in disquieting doubt.
Saheeh International