শব্দে শব্দে কুরআন › সূরা হুদ › আয়াত ১১৩

সূরা হুদ, আয়াত ১১৩ (১১:১১৩) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১২ · পৃষ্ঠা ২৩৪

وَلَا تَرْكَنُوٓا۟ إِلَى ٱلَّذِينَ ظَلَمُوا۟ فَتَمَسَّكُمُ ٱلنَّارُ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِنْ أَوْلِيَآءَ ثُمَّ لَا تُنصَرُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর যালিমদের প্রতি ঝুকে পড়না, অন্যথায় তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে, আর আল্লাহ ছাড়া তোমরা কোন সাহায্যকারী পাবেনা, অতঃপর তোমাদেরকে কোন সাহায্যও করা হবেনা।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আর পাপিষ্ঠদের প্রতি ঝুঁকবে না। নতুবা তোমাদেরকেও আগুনে ধরবে। আর আল্লাহ ব্যতীত তোমাদের কোন বন্ধু নাই। অতএব কোথাও সাহায্য পাবে না।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যালিমদের প্রতি ঝুকে পড়ো না। পড়লে তোমাদেরকে আগুন স্পর্শ করবে এবং আল্লাহ্‌ ব্যতীত তোমাদের কোন অভিভাবক নেই। অতঃপর তোমরা সাহায্য পাবে না।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And do not incline toward those who do wrong, lest you be touched by the Fire, and you would not have other than Allāh any protectors; then you would not be helped.

Saheeh International