শব্দে শব্দে কুরআন › সূরা হুদ › আয়াত ১১৬
সূরা হুদ, আয়াত ১১৬ (১১:১১৬) - শব্দে শব্দে অর্থ
فَلَوْلَا كَانَ مِنَ ٱلْقُرُونِ مِن قَبْلِكُمْ أُو۟لُوا۟ بَقِيَّةٍ يَنْهَوْنَ عَنِ ٱلْفَسَادِ فِى ٱلْأَرْضِ إِلَّا قَلِيلًا مِّمَّنْ أَنجَيْنَا مِنْهُمْ ۗ وَٱتَّبَعَ ٱلَّذِينَ ظَلَمُوا۟ مَآ أُتْرِفُوا۟ فِيهِ وَكَانُوا۟ مُجْرِمِينَ
শব্দে শব্দে অর্থ
- فَلَوْلَاঅতঃপর কেন নাSo why not
- كَانَ(বর্তমান) ছিলোhad been
- مِنَমধ্য হ'তেof
- ٱلْقُرُونِজাতিসমূহেরthe generations
- مِنথেকেbefore you
- قَبْلِكُمْপূর্ব তোমাদেরbefore you
- أُو۟لُوا۟সম্পন্নরাthose possessing a remnant
- بَقِيَّةٍۢঅবশিষ্টthose possessing a remnant
- يَنْهَوْنَ(যারা) নিষেধ করতোforbidding
- عَنِহ'তেfrom
- ٱلْفَسَادِবিপর্যয়the corruption
- فِىমধ্যেin
- ٱلْأَرْضِপৃথিবীরthe earth
- إِلَّاতবে ব্যতিক্রমexcept
- قَلِيلًۭاস্বল্প সংখ্যক লোকa few
- مِّمَّنْমধ্যকার তাদেরof those
- أَنجَيْنَاআমরা রক্ষা করেছিলাম (যাদেরকে)We saved
- مِنْهُمْ ۗতাদের মধ্যে হ'তেamong them
- وَٱتَّبَعَএবং অনুসরণ করতোBut followed
- ٱلَّذِينَ(তাদের) যারাthose who
- ظَلَمُوا۟সীমালঙ্ঘন করেছিলোdid wrong
- مَآ(তারই) যাwhat
- أُتْرِفُوا۟তাদের সুখ-সুবিধা দেয়া হয়েছিলোluxury they were given
- فِيهِমধ্যে তারtherein
- وَكَانُوا۟এবং তারা ছিলোand they were
- مُجْرِمِينَঅপরাধীcriminals
অনুবাদ
বস্তুতঃ যে সব সম্প্রদায় তোমাদের পূর্বে গত হয়েছে তাদের মধ্যে এমন বুদ্ধিমান লোক হয়নি, যারা দেশে ফাসাদ বিস্তারে বাধা প্রদান করত, সামান্য কয়েকজন ছাড়া, যাদেরকে আমি তাদের মধ্য হতে রক্ষা করেছিলাম। আর যারা অবাধ্য ছিল তারা যে আরাম আয়েশে ছিল, ওর পিছনেই পড়ে রইল এবং অপরাধ প্রবণ হয়ে পড়ল।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
কাজেই, তোমাদের পূর্ববতী জাতি গুলির মধ্যে এমন সৎকর্মশীল কেন রইল না, যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে বাধা দিত; তবে মুষ্টিমেয় লোক ছিল যাদেরকে আমি তাদের মধ্য হতে রক্ষা করেছি। আর পাপিষ্ঠরা তো ভোগ বিলাসে মত্ত ছিল যার সামগ্রী তাদেরকে যথেষ্ট দেয়া হয়েছিল। আসলে তারা ছিল মহা অপরাধী।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
সুতরাং কেন হয় নি তোমাদের পূর্ববর্তী উম্মতদের মধ্যে এমন সব লোক, যাদের মধ্যে মঙ্গলের কিছু অংশ লেগেই থাকতো, যারা পৃথিবীতে ফ্যাসাদ ছড়াতে বাধা দিতো? হ্যাঁ, তাদের মধ্যে অল্প সংখ্যক ছিলো তারাই, যাদেরকে আমি রক্ষা করেছি। এবং যালিমগণ ভোগ-বিলাসের পেছনে পড়ে রইলো যা তাদেরকে দেওয়া হয়েছে এবং তারা পাপী ছিলো।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
So why were there not among the generations before you those of enduring discrimination forbidding corruption on earth - except a few of those We saved from among them? But those who wronged pursued what luxury they were given therein, and they were criminals.
Saheeh International