শব্দে শব্দে কুরআন › সূরা হুদ › আয়াত ১১৯
সূরা হুদ, আয়াত ১১৯ (১১:১১৯) - শব্দে শব্দে অর্থ
إِلَّا مَن رَّحِمَ رَبُّكَ ۚ وَلِذَٰلِكَ خَلَقَهُمْ ۗ وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ أَجْمَعِينَ
শব্দে শব্দে অর্থ
- إِلَّاতবেExcept
- مَنযাকে(on) whom
- رَّحِمَঅনুগ্রহ করতেনyour Lord has bestowed Mercy
- رَبُّكَ ۚতোমার রব (সেটা ভিন্ন কথা)your Lord has bestowed Mercy
- وَلِذَٰلِكَএবং এ কারণেand for that
- خَلَقَهُمْ ۗতাদের সৃষ্টি করেছেন (স্বাধীনতা দিয়ে)He created them
- وَتَمَّتْএবং (এভাবে) সম্পূর্ণ হলোAnd will be fulfilled
- كَلِمَةُএকটি বাণী(the) Word of your Lord
- رَبِّكَতোমার রবের (যে)(the) Word of your Lord
- لَأَمْلَأَنَّঅবশ্যই ভরে দিবো আমিSurely I will fill
- جَهَنَّمَজাহান্নামকেHell
- مِنَদিয়েwith
- ٱلْجِنَّةِজিনthe Jinn
- وَٱلنَّاسِএবং মানুষand the men
- أَجْمَعِينَএকত্রেইall together
অনুবাদ
কিন্তু যার প্রতি তোমার রবের অনুগ্রহ হয়। আর এ জন্যই তিনি তাদেরকে সৃষ্টি করেছেন; এবং তোমার রবের এই বাণীও পূর্ণ হবে যে, আমি জিন ও মানব সকলের দ্বারা জাহান্নামকে পূর্ণ করবই।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তোমার পালনকর্তা যাদের উপর রহমত করেছেন, তারা ব্যতীত সবাই চিরদিন মতভেদ করতেই থাকবে এবং এজন্যই তাদেরকে সৃষ্টি করেছেন। আর তোমার আল্লাহর কথাই পূর্ণ হল যে, অবশ্যই আমি জাহান্নামকে জ্বিন ও মানুষ দ্বারা একযোগে ভর্তি করব।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
কিন্তু যাদের উপর আপনার রব দয়া করেছেন এবং মানুষকে এ জন্যই সৃষ্টি করেছেন। এবং আপনার রবের এ’কথা চূড়ান্ত হয়েছে, ‘নিশ্চয় নিশ্চয় জাহান্নাম পূর্ণ করবো জিন ও মানুষ উভয়কে সম্মিলিত করে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Except whom your Lord has given mercy, and for that He created them. But the word of your Lord is to be fulfilled that, "I will surely fill Hell with jinn and men all together."
Saheeh International