শব্দে শব্দে কুরআন › সূরা হুদ › আয়াত ১২০

সূরা হুদ, আয়াত ১২০ (১১:১২০) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১২ · পৃষ্ঠা ২৩৫

وَكُلًّا نَّقُصُّ عَلَيْكَ مِنْ أَنۢبَآءِ ٱلرُّسُلِ مَا نُثَبِّتُ بِهِۦ فُؤَادَكَ ۚ وَجَآءَكَ فِى هَـٰذِهِ ٱلْحَقُّ وَمَوْعِظَةٌ وَذِكْرَىٰ لِلْمُؤْمِنِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

রাসূলদের ঐ সব বৃত্তান্ত আমি তোমার কাছে বর্ণনা করছি, যদ্দারা আমি তোমার চিত্তকে দৃঢ় করি। এর মাধ্যমে তোমার কাছে এসেছে সত্য এবং মু’মিনদের জন্য এসেছে উপদেশ ও সাবধানবাণী।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আর আমি রসূলগণের সব বৃত্তান্তই তোমাকে বলছি, যদ্দ্বারা তোমার অন্তরকে মজবুত করছি। আর এভাবে তোমার নিকট মহাসত্য এবং ঈমানদারদের জন্য নসীহত ও স্বরণীয় বিষয়বস্তু এসেছে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং সব কিছু আমি আপনাকে রসূলগণের সংবাদই শুনাচ্ছি, যা দ্বারা আমি আপনার হৃদয়কে দৃঢ় করবো এবং এ সূরায় আপনার নিকট সত্য এসেছে এবং মুসলমানদের জন্য উপদেশ ও নসীহত।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And each [story] We relate to you from the news of the messengers is that by which We make firm your heart. And there has come to you, in this, the truth and an instruction and a reminder for the believers.

Saheeh International