শব্দে শব্দে কুরআন › সূরা হুদ › আয়াত ১৫

সূরা হুদ, আয়াত ১৫ (১১:১৫) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১২ · পৃষ্ঠা ২২৩

مَن كَانَ يُرِيدُ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا وَزِينَتَهَا نُوَفِّ إِلَيْهِمْ أَعْمَـٰلَهُمْ فِيهَا وَهُمْ فِيهَا لَا يُبْخَسُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

যারা শুধু পার্থিব জীবন এবং ওর জাকজমকতা কামনা করে, আমি তাদের কৃতকর্মগুলির ফল দুনিয়ায়ই দিয়ে দিই, তাদের জন্য কিছুই কম করা হয়না।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যে ব্যক্তি পার্থিবজীবন ও তার চাকচিক্যই কামনা করে, হয় আমি তাদের দুনিয়াতেই তাদের আমলের প্রতিফল ভোগ করিয়ে দেব এবং তাতে তাদের প্রতি কিছুমাত্র কমতি করা হয় না।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

যে ব্যক্তি পার্থিব জীবন ও সেটার সাজসজ্জা কামনা করে, আমি তাঁতে তাদের (কৃতকর্মের) পূর্ণ ফল দিয়ে দেবো এবং এর মধ্যে কম দেবো না।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Whoever desires the life of this world and its adornments - We fully repay them for their deeds therein, and they therein will not be deprived.

Saheeh International