শব্দে শব্দে কুরআন › সূরা হুদ › আয়াত ২৭
সূরা হুদ, আয়াত ২৭ (১১:২৭) - শব্দে শব্দে অর্থ
فَقَالَ ٱلْمَلَأُ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِن قَوْمِهِۦ مَا نَرَىٰكَ إِلَّا بَشَرًا مِّثْلَنَا وَمَا نَرَىٰكَ ٱتَّبَعَكَ إِلَّا ٱلَّذِينَ هُمْ أَرَاذِلُنَا بَادِىَ ٱلرَّأْىِ وَمَا نَرَىٰ لَكُمْ عَلَيْنَا مِن فَضْلٍۭ بَلْ نَظُنُّكُمْ كَـٰذِبِينَ
শব্দে শব্দে অর্থ
- فَقَالَঅতঃপর বললোSo said
- ٱلْمَلَأُ(তার জাতির) প্রধানরাthe chiefs
- ٱلَّذِينَযারা(of) those who
- كَفَرُوا۟অস্বীকার করেছিলোdisbelieved
- مِنমধ্য হ'তেfrom
- قَوْمِهِۦতাঁর জাতিরhis people
- مَاনাNot
- نَرَىٰكَতোমাকে আমরা দেখছিwe see you
- إِلَّاএছাড়াbut
- بَشَرًۭاএকজন মানুষa man
- مِّثْلَنَاআমাদেরই মতোlike us
- وَمَاএবং নাand not
- نَرَىٰكَতোমাকে আমরা দেখছিwe see you
- ٱتَّبَعَكَঅনুসরণ করতেfollowed [you]
- إِلَّاএছাড়াexcept
- ٱلَّذِينَযারাthose who
- هُمْতারা (আমাদের মধ্যে)[they]
- أَرَاذِلُنَاআমাদের মধ্যে ছোটলোক(are) the lowest of us
- بَادِىَঅপরিপক্কimmature in opinion
- ٱلرَّأْىِমতেরimmature in opinion
- وَمَاএবং নাAnd not
- نَرَىٰদেখছি আমরাwe see
- لَكُمْজন্যে তোমাদেরin you
- عَلَيْنَاআমাদের উপরover us
- مِنকোনany
- فَضْلٍۭশ্রেষ্ঠত্বmerit
- بَلْবরংnay
- نَظُنُّكُمْতোমাদের আমরা মনে করিwe think you
- كَـٰذِبِينَমিথ্যাবাদী(are) liars
অনুবাদ
অতঃপর তার সম্প্রদায়ের মধ্যে যে সব নেতৃস্থানীয় লোক কাফির ছিল তারা বলতে লাগলঃ আমরাতো তোমাকে আমাদেরই মত মানুষ দেখতে পাচ্ছি; আর আমরা দেখছি যে, শুধু ঐ লোকেরাই তোমার অনুসরণ করছে যারা আমাদের মধ্যে নিতান্তই হীন ও ইতর, কোন রকম চিন্তা-ভাবনা না করেই; আর আমাদের উপর তোমাদের কোন শ্রেষ্ঠত্বও আমরা দেখছিনা, বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী বলে মনে করছি।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তখন তাঁর কওমের কাফের প্রধানরা বলল আমরা তো আপনাকে আমাদের মত একজন মানুষ ব্যতীত আর কিছু মনে করি না; আর আমাদের মধ্যে যারা ইতর ও স্থুল-বুদ্ধিসম্পন্ন তারা ব্যতীত কাউকে তো আপনার আনুগত্য করতে দেখি না এবং আমাদের উপর আপনাদের কেন প্রাধান্য দেখি না, বরং আপনারা সবাই মিথ্যাবাদী বলে আমারা মনে করি।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
সুতরাং তার সম্প্রদায়ের প্রধানরা, যারা কাফির ছিলো, বললো, ‘আমরা তো তোমাকে আমাদেরই মতো মানুষ দেখছি, এবং আমরা দেখছি না যে, তোমার অনুসরণ কেউ করেছে, কিন্তু আমাদের হীন লোকেরাই, অগভীর দৃষ্টিতে; এবং আমরা তোমাদের মধ্যে আমাদের উপর কোন শ্রেষ্ঠত্ব দেখতে পাচ্ছি না, বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি’।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
So the eminent among those who disbelieved from his people said, "We do not see you but as a man like ourselves, and we do not see you followed except by those who are the lowest of us [and] at first suggestion. And we do not see in you over us any merit; rather, we think you are liars."
Saheeh International