শব্দে শব্দে কুরআন › সূরা হুদ › আয়াত ৩২

সূরা হুদ, আয়াত ৩২ (১১:৩২) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১২ · পৃষ্ঠা ২২৫

قَالُوا۟ يَـٰنُوحُ قَدْ جَـٰدَلْتَنَا فَأَكْثَرْتَ جِدَٰلَنَا فَأْتِنَا بِمَا تَعِدُنَآ إِن كُنتَ مِنَ ٱلصَّـٰدِقِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তারা বললঃ হে নূহ! তুমি আমাদের সাথে বির্তক করেছ, অনন্তর সেই বির্তক অনেক বেশি করেছ। সুতরাং যে সম্বন্ধে তুমি আমাদেরকে ভয় দেখাচ্ছ তা আমাদের সামনে আনয়ন কর, যদি তুমি সত্যবাদী হও।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তারা বলল-হে নূহ! আমাদের সাথে আপনি তর্ক করেছেন এবং অনেক কলহ করেছেন। এখন আপনার সেই আযাব নিয়ে আসুন, যে সম্পর্কে আপনি আমাদিগকে সতর্ক করেছেন, যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

(তারা) বললো, ‘হে নূহ! তুমি আমাদের সাথে ঝগড়া করেছো এবং অতিমাত্রায় ঝগড়া করেছো; সুতরাং তা নিয়ে এসো যেটার প্রতিশ্রুতি আমাদেরকে দিচ্ছো, যদি তুমি সত্যবাদী হও’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

They said, "O Noah, you have disputed [i.e., opposed] us and been frequent in dispute of us. So bring us what you threaten us, if you should be of the truthful."

Saheeh International