শব্দে শব্দে কুরআন › সূরা হুদ › আয়াত ৩৪
সূরা হুদ, আয়াত ৩৪ (১১:৩৪) - শব্দে শব্দে অর্থ
وَلَا يَنفَعُكُمْ نُصْحِىٓ إِنْ أَرَدتُّ أَنْ أَنصَحَ لَكُمْ إِن كَانَ ٱللَّهُ يُرِيدُ أَن يُغْوِيَكُمْ ۚ هُوَ رَبُّكُمْ وَإِلَيْهِ تُرْجَعُونَ
শব্দে শব্দে অর্থ
- وَلَاএবং নাAnd (will) not
- يَنفَعُكُمْতোমাদের উপকার দিবেbenefit you
- نُصْحِىٓআমার সদুপদেশmy advice
- إِنْযদি(even) if
- أَرَدتُّআমি চাইওI wish
- أَنْযেto
- أَنصَحَসদুপদেশ দিবো আমি[I] advise
- لَكُمْতোমাদের জন্যে[to] you
- إِنযদিif
- كَانَ(এমন) হয়it was Allah's
- ٱللَّهُআল্লাহit was Allah's
- يُرِيدُচানwill
- أَنযেto
- يُغْوِيَكُمْ ۚতোমাদের বিভ্রান্ত করতেlet you go astray
- هُوَতিনিইHe (is)
- رَبُّكُمْতোমাদের রবyour Lord
- وَإِلَيْهِএবং তাঁরই দিকেand to Him
- تُرْجَعُونَপ্রত্যাবর্তিত হবে তোমরাyou will be returned
অনুবাদ
আর আমার মঙ্গল কামনা (নাসীহত) করা তোমাদের উপকারে আসতে পারেনা, তা আমি তোমাদের যতই মঙ্গল কামনা করতে চাইনা কেন, যদি আল্লাহরই তোমাদেরকে পথভ্রষ্ট করার ইচ্ছা হয়। তিনিই তোমাদের রাব্ব, আর তাঁরই কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর আমি তোমাদের নসীহত করতে চাইলেও তা তোমাদের জন্য ফলপ্রসূ হবে না, যদি আল্লাহ তোমাদেরকে গোমরাহ করতে চান; তিনিই তোমাদের পালনকর্তা এবং তাঁর কাছেই তোমাদের ফিরে যেতে হবে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং তোমাদেরকে আমার উপদেশ উপকার দেবে না যদি আমি তোমাদের মঙ্গল কামনা করি, যখন আল্লাহ্ তোমাদের পথভ্রষ্টতা চান। তিনি তোমাদের প্রতিপালক এবং তারই দিকে প্রত্যাবর্তন করানো হবে’।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And my advice will not benefit you - although I wished to advise you - if Allāh should intend to put you in error. He is your Lord, and to Him you will be returned."
Saheeh International