শব্দে শব্দে কুরআন › সূরা হুদ › আয়াত ৩৮
সূরা হুদ, আয়াত ৩৮ (১১:৩৮) - শব্দে শব্দে অর্থ
وَيَصْنَعُ ٱلْفُلْكَ وَكُلَّمَا مَرَّ عَلَيْهِ مَلَأٌ مِّن قَوْمِهِۦ سَخِرُوا۟ مِنْهُ ۚ قَالَ إِن تَسْخَرُوا۟ مِنَّا فَإِنَّا نَسْخَرُ مِنكُمْ كَمَا تَسْخَرُونَ
শব্দে শব্দে অর্থ
- وَيَصْنَعُএবং সে নির্মাণ করতে লাগলোAnd he was constructing
- ٱلْفُلْكَএকটি নৌযানthe ship
- وَكُلَّمَاএবং যখনইand every time
- مَرَّঅতিক্রম করতোpassed
- عَلَيْهِতার পাশ দিয়েby him
- مَلَأٌۭপ্রধানেরা(the) chiefs
- مِّنমধ্যকারof
- قَوْمِهِۦতার জাতিরhis people
- سَخِرُوا۟ঠাট্টা করতোthey ridiculed
- مِنْهُ ۚতার সাথে[of] him
- قَالَসে বলতোHe said
- إِنযদিIf
- تَسْخَرُوا۟তোমরা ঠাট্টা করোyou ridicule
- مِنَّاআমাদেরকেus
- فَإِنَّاতবে নিশ্চয়ই আমরাওthen we
- نَسْخَرُআমরা ঠাট্টা করবোcan ridicule
- مِنكُمْতোমাদেরকেyou
- كَمَاযেমনas
- تَسْخَرُونَঠাট্টা করছো তোমরাyou ridicule
অনুবাদ
সে নৌকা নির্মাণ করতে লাগল, আর যখনই তার কাওমের প্রধানদের কোন দল উহার নিকট দিয়ে গমন করত তখনই তার সাথে উপহাস করত। সে বলতঃ যদি তোমরা আমাদেরকে উপহাস কর তাহলে আমরাও (একদিন) তোমাদেরকে উপহাস করব, যেমন তোমরা আমাদেরকে উপহাস করছ।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তিনি নৌকা তৈরী করতে লাগলেন, আর তাঁর কওমের নেতৃস্থানীয় ব্যক্তিরা যখন পার্শ্ব দিয়ে যেত, তখন তাঁকে বিদ্রুপ করত। তিনি বললেন, তোমরা যদি আমাদের উপহাস করে থাক, তবে তোমরা যেমন উপহাস করছ আমরাও তদ্রুপ তোমাদের উপহাস করছি।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং নূহ কিশ্তী তৈরী করেছেন; আর যখন তার সম্প্রদায় প্রধানরা তার নিকট দিয়ে যেতো, তখন তা নিয়ে উপহাস করতো; বললো, ‘যদি তোমরা আমাদেরকে উপহাস করো, তবে আমরাও এক সময় তোমাদেরকে উপহাস করবো, যেমন তোমরা উপহাস করছো।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And he constructed the ship, and whenever an assembly of the eminent of his people passed by him, they ridiculed him. He said, "If you ridicule us, then we will ridicule you just as you ridicule.
Saheeh International