শব্দে শব্দে কুরআন › সূরা হুদ › আয়াত ৫
সূরা হুদ, আয়াত ৫ (১১:৫) - শব্দে শব্দে অর্থ
أَلَآ إِنَّهُمْ يَثْنُونَ صُدُورَهُمْ لِيَسْتَخْفُوا۟ مِنْهُ ۚ أَلَا حِينَ يَسْتَغْشُونَ ثِيَابَهُمْ يَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ ۚ إِنَّهُۥ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ
শব্দে শব্দে অর্থ
- أَلَآজেনে রাখো (লক্ষ্য করো)No doubt
- إِنَّهُمْতারা নিশ্চয়ইThey
- يَثْنُونَদু-ভাঁজ করেfold up
- صُدُورَهُمْতাদের অন্তরগুলোকেtheir breasts
- لِيَسْتَخْفُوا۟গোপন রাখার জন্যে (তাদের বিদ্বেষ)that they may hide
- مِنْهُ ۚতাঁর থেকেfrom Him
- أَلَاজেনে রাখোSurely
- حِينَযখনwhen
- يَسْتَغْشُونَতারা ঢেকে রাখে (নিজেদেরকে)they cover (themselves)
- ثِيَابَهُمْতাদের কাপড় (দিয়ে)(with) their garments
- يَعْلَمُ(তখনও) তিনি জানেনHe knows
- مَاযাwhat
- يُسِرُّونَতারা গোপন করেthey conceal
- وَمَاআর যাand what
- يُعْلِنُونَ ۚতারা প্রকাশ করেthey reveal
- إِنَّهُۥনিশ্চয়ই তিনিIndeed, He
- عَلِيمٌۢসবিশেষ অবহিত(is) All-Knower
- بِذَاتِসম্পর্কে অবস্থাof what
- ٱلصُّدُورِঅন্তরসমূহের(is in) the breasts
অনুবাদ
জেনে রেখ, তারা কুঞ্চিত করে নিজেদের বক্ষকে, যেন নিজেদের কথাগুলি আল্লাহ হতে লুকাতে পারে। সাবধান, তারা যখন কাপড় (নিজেদের দেহে) জড়ায়, তিনি তখনও সব জানেন তারা যা কিছু গোপন করে অথবা প্রকাশ করে। নিশ্চয়ই তিনি অন্তরের কথাও জানেন।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
জেনে রাখ, নিশ্চয়ই তারা নিজেদের বক্ষদেশ ঘুরিয়ে দেয় যেন আল্লাহর নিকট হতে লুকাতে পারে। শুন, তারা তখন কাপড়ে নিজেদেরকে আচ্ছাদিত করে, তিনি তখনও জানেন যা কিছু তারা চুপিসারে বলে আর প্রকাশ্যভাবে বলে। নিশ্চয় তিনি জানেন যা কিছু অন্তর সমূহে নিহিত রয়েছে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
শুনো! তারা আপন বক্ষকে দ্বিভাজ করে (এ জন্য যে) আল্লাহ্র নিকট গোপন করবে। শুনো! যখন তারা আপন বস্ত্র দ্বারা সমগ্র শরীর আচ্ছাদিত করে নেয়, তখনও আল্লাহ্ তাদের গোপন ও প্রকাশ্য সবকিছুই জানেন। নিশ্চয়, তিনি অন্তরসমূহের কথা সম্পর্কে জ্ঞাত।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Unquestionably, they [i.e., the disbelievers] turn away their breasts to hide themselves from him. Unquestionably, [even] when they cover themselves in their clothing, He [i.e., Allāh] knows what they conceal and what they declare. Indeed, He is Knowing of that within the breasts.
Saheeh International