শব্দে শব্দে কুরআন › সূরা হুদ › আয়াত ৫১
সূরা হুদ, আয়াত ৫১ (১১:৫১) - শব্দে শব্দে অর্থ
يَـٰقَوْمِ لَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ أَجْرًا ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَى ٱلَّذِى فَطَرَنِىٓ ۚ أَفَلَا تَعْقِلُونَ
শব্দে শব্দে অর্থ
- يَـٰقَوْمِহে আমার জাতিO my people
- لَآনাNot
- أَسْـَٔلُكُمْতোমাদের কাছে আমি চাইI ask you
- عَلَيْهِএর বিনিময়েfor it
- أَجْرًا ۖকোন পারিশ্রামিকany reward
- إِنْনেইNot
- أَجْرِىَআমার পারিশ্রমিক(is) my reward
- إِلَّاছাড়াexcept
- عَلَىউপরfrom
- ٱلَّذِى(তাঁর) যিনিthe One Who
- فَطَرَنِىٓ ۚআমাকে সৃষ্টি করেছেনcreated me
- أَفَلَاতবুও কি নাThen will not
- تَعْقِلُونَতোমরা বুদ্ধি কাজে লাগাবেyou use reason
অনুবাদ
হে আমার কাওম! আমি এর জন্য তোমাদের কাছে কোন বিনিময় চাইনা; আমার বিনিময় শুধু তাঁরই জিম্মায় রয়েছে যিনি আমাকে সৃষ্টি করেছেন। তবুও কি তোমরা বুঝনা?
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
হে আমার জাতি! আমি এজন্য তোমাদের কাছে কোন মজুরী চাই না; আমার মজুরী তাঁরই কাছে যিনি আমাকে পয়দা করেছেন; তবু তোমরা কেন বোঝ না?
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
হে সম্প্রদায়! আমি এর পরিবর্তে তোমাদের নিকট কোন প্রতিদান চাচ্ছি না। আমার প্রতিদান নিরেট তারই (বদান্যতার) দায়িত্বে রয়েছে যিনি আমাকে সৃষ্টি করেছেন। তবুও কি তোমাদের বোধশক্তি নেই?
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
O my people, I do not ask you for it [i.e., my advice] any reward. My reward is only from the one who created me. Then will you not reason?
Saheeh International