শব্দে শব্দে কুরআন › সূরা হুদ › আয়াত ৬২
সূরা হুদ, আয়াত ৬২ (১১:৬২) - শব্দে শব্দে অর্থ
قَالُوا۟ يَـٰصَـٰلِحُ قَدْ كُنتَ فِينَا مَرْجُوًّا قَبْلَ هَـٰذَآ ۖ أَتَنْهَىٰنَآ أَن نَّعْبُدَ مَا يَعْبُدُ ءَابَآؤُنَا وَإِنَّنَا لَفِى شَكٍّ مِّمَّا تَدْعُونَآ إِلَيْهِ مُرِيبٍ
শব্দে শব্দে অর্থ
- قَالُوا۟তারা বলেছিলোThey said
- يَـٰصَـٰلِحُহে সালিহO Salih
- قَدْনিশ্চয়ইVerily
- كُنتَতুমি ছিলেyou were
- فِينَاআমাদের মধ্যেamong us
- مَرْجُوًّۭاভরসাthe one in whom hope was placed
- قَبْلَপূর্বেbefore
- هَـٰذَآ ۖএরthis
- أَتَنْهَىٰنَآআমাদেরকে কি নিষেধ করছোDo you forbid us
- أَنযেthat
- نَّعْبُدَআমরা উপাসনা করিwe worship
- مَاযারwhat
- يَعْبُدُইবাদাত করেছেour forefathers worshipped
- ءَابَآؤُنَاআমাদের পূর্বপুরুষেরাour forefathers worshipped
- وَإِنَّنَاএবং নিশ্চয়ই আমরাAnd indeed we
- لَفِىঅবশ্যই মধ্যে আছিsurely (are) in
- شَكٍّۢসন্দেহেরdoubt
- مِّمَّاতা হ'তেabout what
- تَدْعُونَآআমাদের তুমি আহ্বান করছোyou call us
- إِلَيْهِযার দিকেto it
- مُرِيبٍۢবিভ্রান্তিকরsuspicious
অনুবাদ
তারা বললঃ হে সালিহ! তুমিতো ইতোপূর্বে আমাদের মধ্যে আশা-ভরসা স্থল ছিলে। তুমি কি আমাদেরকে ঐ বস্তুর ইবাদাত করতে নিষেধ করছ যাদের ইবাদাত আমাদের পিতৃ-পুরুষেরা করে এসেছে? আর যে ধর্মের দিকে তুমি আমাদের ডাকছ, বস্তুতঃ আমরা তৎসম্বন্ধে গভীর সন্দেহের মধ্যে রয়েছি, যা আমাদেরকে দ্বিধা-দ্বন্দ্বে ফেলে রেখেছে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তারা বলল-হে সালেহ, ইতিপূর্বে তোমার কাছে আমাদের বড় আশা ছিল। আমাদের বাপ-দাদা যা পূজা করত তুমি কি আমাদেরকে তার পূজা করতে নিষেধ কর? কিন্তু যার প্রতি তুমি আমাদের আহবান জানাচ্ছ আমাদের তাতে এমন সন্দেহ রয়েছে যে, মন মোটেই সায় দিচ্ছে না।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
(তারা) বললো, ‘হে সালিহ! এর পূর্বে তো তুমি আমাদের মধ্যে আশাপ্রদ মনে করা হচ্ছিলে! তুমি কি আমাদেরকে আমাদের পিতৃপুরুষদের উপাস্যগুলোর পূজা করতে বাধা দিচ্ছো? নিঃসন্দেহে, যে বিষয়ের দিকে আমাদেরকে আহ্বান করছো, আমরা তা দ্বারা এক মহা বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে আছি।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
They said, "O Ṣāliḥ, you were among us a man of promise before this. Do you forbid us to worship what our fathers worshipped? And indeed we are, about that to which you invite us, in disquieting doubt."
Saheeh International