শব্দে শব্দে কুরআন › সূরা হুদ › আয়াত ৮১
সূরা হুদ, আয়াত ৮১ (১১:৮১) - শব্দে শব্দে অর্থ
قَالُوا۟ يَـٰلُوطُ إِنَّا رُسُلُ رَبِّكَ لَن يَصِلُوٓا۟ إِلَيْكَ ۖ فَأَسْرِ بِأَهْلِكَ بِقِطْعٍ مِّنَ ٱلَّيْلِ وَلَا يَلْتَفِتْ مِنكُمْ أَحَدٌ إِلَّا ٱمْرَأَتَكَ ۖ إِنَّهُۥ مُصِيبُهَا مَآ أَصَابَهُمْ ۚ إِنَّ مَوْعِدَهُمُ ٱلصُّبْحُ ۚ أَلَيْسَ ٱلصُّبْحُ بِقَرِيبٍ
শব্দে শব্দে অর্থ
- قَالُوا۟(আগন্তুকরা) বললোThey said
- يَـٰلُوطُহে লুতO Lut
- إِنَّاনিশ্চয়ই আমরাIndeed, we
- رُسُلُ(সবাই) ফেরেশতা(are) messengers
- رَبِّكَতোমাদের রবের(of) your Lord
- لَنকখনও নাnever
- يَصِلُوٓا۟তারা পৌঁছতে পারবেthey will reach
- إِلَيْكَ ۖতোমার কাছেyou
- فَأَسْرِঅতএব তুমি বেরিয়ে পড়োSo travel
- بِأَهْلِكَনিয়ে তোমার পরিবারwith your family
- بِقِطْعٍۢএক অংশেin a part
- مِّنَকোনof
- ٱلَّيْلِরাতেরthe night
- وَلَاএবং নাand (let) not
- يَلْتَفِتْফিরে তাকাবেlook back
- مِنكُمْতোমাদের মধ্যেanyone of you
- أَحَدٌকেউanyone of you
- إِلَّاকিন্তুexcept
- ٱمْرَأَتَكَ ۖতোমার স্ত্রী (সঙ্গে যাবে না)your wife
- إِنَّهُۥতা নিশ্চয়ই (সিদ্ধান্ত)Indeed, it
- مُصِيبُهَاতার পৌঁছবে (সেই শাস্তি)will strike her
- مَآযাwhat
- أَصَابَهُمْ ۚতাদের পৌঁছবেwill strike them
- إِنَّনিশ্চয়ইIndeed
- مَوْعِدَهُمُতাদের নির্ধারিত সময়their appointed time
- ٱلصُّبْحُ ۚসকাল(is) morning
- أَلَيْسَনয় কিIs not
- ٱلصُّبْحُসকালthe morning
- بِقَرِيبٍۢনিকটবর্তীnear
অনুবাদ
তারা (মালাইকা) বললঃ হে লূত! আমরাতো আপনার রবের প্রেরিত বার্তাবাহক, তারা কখনও আপনার নিকট পৌঁছতে পারবেনা, অতএব আপনি রাতের কোন এক ভাগে নিজের পরিবারবর্গকে নিয়ে চলে যান, আপনাদের কেহ যেন পিছনের দিকে ফিরেও না চায়; কিন্তু হ্যাঁ, আপনার স্ত্রী যাবেনা, তার উপরও ঐ আপদ আসবে যা অন্যান্যদের প্রতি আসবে, তাদের (শাস্তির) অঙ্গীকার কৃত সময় হচ্ছে প্রাতঃকাল, প্রভাত কি নিকটবর্তী নয়?
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
মেহমান ফেরেশতাগন বলল-হে লূত (আঃ) আমরা তোমাদের পালনকর্তার পক্ষ হতে প্রেরিত ফেরেশতা। এরা কখনো তোমার দিকে পৌঁছাতে পারবে না। ব্যস তুমি কিছুটা রাত থাকতে থাকতে নিজের লোকজন নিয়ে বাইরে চলে যাও। আর তোমাদের কেউ যেন পিছনে ফিরে না তাকায়। কিন্তু তোমার স্ত্রী নিশ্চয় তার উপরও তা আপতিত হবে, যা ওদের উপর আপতিত হবে। ভোর বেলাই তাদের প্রতিশ্রুতির সময়, ভোর কি খুব নিকটে নয়?
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
ফিরিশ্তারা বললো, ‘হে লূত! আমরা আপনার রবের প্রেরিত। তারা আপনার নিকট পৌছতে পারবে না। সুতরাং আপনি আপনার পরিবারবর্গকে নিয়ে রাতারাতি বের হয়ে পড়ুন এবং আপনাদের মধ্যে কেউ যেনো পেছন দিকে ফিরে না তাকায়; আপনার স্ত্রী ব্যতীত। তাকেও তাই স্পর্শ করবে যা তাদেরকে স্পর্শ করবে। নিশ্চয় তাদের প্রতিশ্রুত সময় হচ্ছে প্রভাতকাল। প্রভাত কি নিকটবর্তী নয়?’
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
They [the angels] said, "O Lot, indeed we are messengers of your Lord; [therefore], they will never reach you. So set out with your family during a portion of the night and let not any among you look back - except your wife; indeed, she will be struck by that which strikes them. Indeed, their appointment is [for] the morning. Is not the morning near?"
Saheeh International