শব্দে শব্দে কুরআন › সূরা হুদ › আয়াত ৮৭
সূরা হুদ, আয়াত ৮৭ (১১:৮৭) - শব্দে শব্দে অর্থ
قَالُوا۟ يَـٰشُعَيْبُ أَصَلَوٰتُكَ تَأْمُرُكَ أَن نَّتْرُكَ مَا يَعْبُدُ ءَابَآؤُنَآ أَوْ أَن نَّفْعَلَ فِىٓ أَمْوَٰلِنَا مَا نَشَـٰٓؤُا۟ ۖ إِنَّكَ لَأَنتَ ٱلْحَلِيمُ ٱلرَّشِيدُ
শব্দে শব্দে অর্থ
- قَالُوا۟তারা বললোThey said
- يَـٰشُعَيْبُহে শুআইবO Shuaib
- أَصَلَوٰتُكَকি তোমার সালাতDoes your prayer
- تَأْمُرُكَতোমাকে নির্দেশ দেয়command you
- أَنযেthat
- نَّتْرُكَছেড়ে দিবো আমরাwe leave
- مَا(তা) যারwhat
- يَعْبُدُউপাসনা করতোworship
- ءَابَآؤُنَآআমাদের পূর্ব পুরুষেরাour forefathers
- أَوْঅথবাor
- أَنযেন (না)that
- نَّفْعَلَআমরা করিwe do
- فِىٓমধ্যেconcerning
- أَمْوَٰلِنَاআমাদের ধন-সম্পদেরour wealth
- مَاযাwhat
- نَشَـٰٓؤُا۟ ۖআমরা চাইwe will
- إِنَّكَনিশ্চয়ই তুমিIndeed you
- لَأَنتَঅবশ্যই তুমিsurely you
- ٱلْحَلِيمُধৈর্যধারী(are) the forbearing
- ٱلرَّشِيدُসদাচারীthe right-minded
অনুবাদ
তারা বললঃ হে শু‘আইব! তোমার ধর্মনিষ্ঠা কি তোমাকে এই শিক্ষা দিচ্ছে যে, আমরা ঐ সব উপাস্য বর্জন করি যাদের উপাসনা আমাদের পিতৃ-পুরুষরা করে আসছে? অথবা এটা বর্জন করতে বল যে, আমরা নিজেদের মালে নিজেদের ইচ্ছানুসারে ব্যবস্থা অবলম্বন করি? বাস্তবিকই তুমি হচ্ছ বড় সহিষ্ণু, সদাচারী।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তারা বলল-হে শোয়ায়েব (আঃ) আপনার নামায কি আপনাকে ইহাই শিক্ষা দেয় যে, আমরা ঐসব উপাস্যদেরকে পরিত্যাগ করব আমাদের বাপ-দাদারা যাদের উপাসনা করত? অথবা আমাদের ধন-সম্পদে ইচ্ছামত যা কিছু করে থাকি, তা ছেড়ে দেব? আপনি তো একজন খাস মহৎ ব্যক্তি ও সৎপথের পথিক।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
(তারা) বললো, ‘হে শু’আয়ব! তোমার নামায কি তোমাকে এ নির্দেশ দিচ্ছে যে, আমরা আমাদের পিতৃ-পুরুষদের খোদাগুলোকে বর্জন করবো অথবা স্বীয় ধন সম্পদের ক্ষেত্রে যা ইচ্ছা তা করবো না? হাঁ -জ্বী! তুমি তো বড়ই বুদ্ধিমান, সদাচারী’।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
They said, "O Shuʿayb, does your prayer [i.e., religion] command you that we should leave what our fathers worship or not do with our wealth what we please? Indeed, you are the forbearing, the discerning!"
Saheeh International