শব্দে শব্দে কুরআন › সূরা হুদ › আয়াত ৮৮
সূরা হুদ, আয়াত ৮৮ (১১:৮৮) - শব্দে শব্দে অর্থ
قَالَ يَـٰقَوْمِ أَرَءَيْتُمْ إِن كُنتُ عَلَىٰ بَيِّنَةٍ مِّن رَّبِّى وَرَزَقَنِى مِنْهُ رِزْقًا حَسَنًا ۚ وَمَآ أُرِيدُ أَنْ أُخَالِفَكُمْ إِلَىٰ مَآ أَنْهَىٰكُمْ عَنْهُ ۚ إِنْ أُرِيدُ إِلَّا ٱلْإِصْلَـٰحَ مَا ٱسْتَطَعْتُ ۚ وَمَا تَوْفِيقِىٓ إِلَّا بِٱللَّهِ ۚ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ
শব্দে শব্দে অর্থ
- قَالَসে বললোHe said
- يَـٰقَوْمِহে আমার জাতিO my people
- أَرَءَيْتُمْতোমরা কি (ভেবে) দেখেছোDo you see
- إِنযদিif
- كُنتُআমি হইI am
- عَلَىٰউপরon
- بَيِّنَةٍۢসুস্পষ্ট প্রমাণেরa clear evidence
- مِّنকাছ থেকেfrom
- رَّبِّىআমার রবেরmy Lord
- وَرَزَقَنِىএবং আমাকে জীবিকা দিয়েছেনand He has provided me
- مِنْهُতাঁর নিকট হ'তেfrom Himself
- رِزْقًاজীবিকাa good provision
- حَسَنًۭا ۚউত্তমa good provision
- وَمَآএবং নাAnd not
- أُرِيدُআমি চাইI intend
- أَنْযেthat
- أُخَالِفَكُمْতোমাদের বিরুদ্ধাচারণ করিI differ from you
- إِلَىٰ(তার) প্রতিin
- مَآযাwhat
- أَنْهَىٰكُمْতোমাদের আমি নিষেধ করিI forbid you
- عَنْهُ ۚতা হ'তেfrom it
- إِنْনাNot
- أُرِيدُআমি চাইI intend
- إِلَّاএ ছাড়াexcept
- ٱلْإِصْلَـٰحَসংশোধনthe reform
- مَاযতটুকুas much as I am able
- ٱسْتَطَعْتُ ۚআমি করতে পারিas much as I am able
- وَمَاএবং নেইAnd not
- تَوْفِيقِىٓআমার সামর্থ(is) my success
- إِلَّاএ ছাড়া (যা)except
- بِٱللَّهِ ۚ(সংঘটিত হয়) সাহায্যে আল্লাহরwith Allah
- عَلَيْهِতাঁরই উপরUpon Him
- تَوَكَّلْتُআমি ভরসা করেছিI trust
- وَإِلَيْهِও তাঁরই দিকেand to Him
- أُنِيبُপ্রত্যাবর্তন আমি করছিI turn
অনুবাদ
সে বললঃ হে আমার কাওম! আচ্ছা বলত, যদি আমি আমার রবের পক্ষ হতে প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি এবং তিনি আমাকে নিজ সন্নিধান হতে একটি উত্তম সম্পদ (নবুওয়াত) দান করেন, তাহলে আমি কি রূপে প্রচার না করে পারি? আর আমি এটা চাইনা যে, আমি তোমাদের বিপরীত সেই সব কাজ করি যা হতে তোমাদেরকে নিষেধ করছি; আমিতো সংশোধন করে দিতে চাচ্ছি, যে পর্যন্ত আমার সাধ্যে হয়, আর আমার যা কিছু প্রচেষ্টা তা শুধু আল্লাহরই সাহায্যে হয়ে থাকে; আমি তাঁরই উপর ভরসা রাখি এবং তাঁরই দিকে প্রত্যাবর্তন করি।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
শোয়ায়েব (আঃ) বললেন-হে দেশবাসী, তোমরা কি মনে কর! আমি যদি আমার পরওয়ারদেগারের পক্ষ হতে সুস্পষ্ট দলীলের উপর কায়েম থাকি আর তিনি যদি নিজের তরফ হতে আমাকে উত্তম রিযিক দান করে থাকেন, (তবে কি আমি তাঁর হুকুম অমান্য করতে পারি?) আর আমি চাই না যে তোমাদেরকে যা ছাড়াতে চাই পরে নিজেই সে কাজে লিপ্ত হব, আমি তো যথাসাধ্য শোধরাতে চাই। আল্লাহর মদদ দ্বারাই কিন্তু কাজ হয়ে থাকে, আমি তাঁর উপরই নির্ভর করি এবং তাঁরই প্রতি ফিরে যাই।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
বললো, ‘হে আমার সম্প্রদায়! হ্যাঁ, বলো তো! যদি আমি আমার রবের নিকট থেকে একটি স্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত হই এবং তিনি আমাকে তার নিকট থেকে উৎকৃষ্ট জীবিকা দিয়ে থাকেন; এবং আমি চাই না যে, যা আমি তোমাদেরকে নিষেধ করছি নিজেই সেটার বরখেলাফ করতে থাকবো। আমি তো যথাসম্ভব সংশোধনই করতে চাই এবং আমার সামর্থ্য আল্লাহ্রই নিকট থেকে। আমি তারই উপর নির্ভর করেছি এবং তারই অভিমুখী হচ্ছি।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
He said, "O my people, have you considered: if I am upon clear evidence from my Lord and He has provided me with a good provision from Him...? And I do not intend to differ from you in that which I have forbidden you; I only intend reform as much as I am able. And my success is not but through Allāh. Upon Him I have relied, and to Him I return.
Saheeh International