শব্দে শব্দে কুরআন › সূরা হুদ › আয়াত ৯৪
সূরা হুদ, আয়াত ৯৪ (১১:৯৪) - শব্দে শব্দে অর্থ
وَلَمَّا جَآءَ أَمْرُنَا نَجَّيْنَا شُعَيْبًا وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَهُۥ بِرَحْمَةٍ مِّنَّا وَأَخَذَتِ ٱلَّذِينَ ظَلَمُوا۟ ٱلصَّيْحَةُ فَأَصْبَحُوا۟ فِى دِيَـٰرِهِمْ جَـٰثِمِينَ
শব্দে শব্দে অর্থ
- وَلَمَّاএবং যখনAnd when
- جَآءَআসলোcame
- أَمْرُنَاআমাদের নির্দেশOur Command
- نَجَّيْنَاআমরা রক্ষা করলামWe saved
- شُعَيْبًۭاশুআইবকেShuaib
- وَٱلَّذِينَও যারাand those who
- ءَامَنُوا۟ঈমান এনেছিলোbelieved
- مَعَهُۥতার সাথেwith him
- بِرَحْمَةٍۢঅনুগ্রহ দিয়েby a Mercy
- مِّنَّاআমাদের পক্ষ থেকেfrom Us
- وَأَخَذَتِএবং ধরলোAnd seized
- ٱلَّذِينَ(তাদেরকে) যারাthose who
- ظَلَمُوا۟সীমালঙ্ঘন করেছিলোwronged
- ٱلصَّيْحَةُমহাগর্জনthe thunderous blast
- فَأَصْبَحُوا۟তারা অতঃপর হয়ে গেলোthen they became
- فِىমধ্যেin
- دِيَـٰرِهِمْতাদের ঘরগুলোরtheir homes
- جَـٰثِمِينَউপুড় হয়ে পড়া (নির্জীব নিস্পন্দ)fallen prone
অনুবাদ
(আল্লাহ বলেন) আর যখন আমার হুকুম এসে পৌঁছল তখন আমি মুক্তি দিলাম শু‘আইবকে, আর যারা তার সাথে ঈমানদার ছিল তাদেরকে নিজ রাহমাতে এবং ঐ যালিমদেরকে আক্রমণ করল এক বিকট গর্জন। অতঃপর তারা নিজ গৃহে উপুড় হয়ে পড়ে রইল,
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর আমার হুকুম যখন এল, আমি শোয়ায়েব (আঃ) ও তাঁর সঙ্গী ঈমানদারগণকে নিজ রহমতে রক্ষা করি আর পাপিষ্ঠদের উপর বিকট গর্জন পতিত হলো। ফলে ভোর না হতেই তারা নিজেদের ঘরে উপুড় হয়ে পড়ে রইল।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং যখন আমার নির্দেশ এলো তখন আমি শু’আয়ব এবং তার সঙ্গেকার মুসলমানদেরকে স্বীয় অনুগ্রহ করে রক্ষা করেছি এবং যালিমদেরকে ভয়ানক বিকট শব্দ পেয়ে বসেছে। ফলে তারা ভোর বেলায় নিজ নিজ ঘরে হাটুর উপর ভয় করে পড়ে রইলো;
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And when Our command came, We saved Shuʿayb and those who believed with him, by mercy from Us. And the shriek seized those who had wronged, and they became within their homes [corpses] fallen prone
Saheeh International