শব্দে শব্দে কুরআন › সূরা ইউসুফ › আয়াত ১০৯

সূরা ইউসুফ, আয়াত ১০৯ (১২:১০৯) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৩ · পৃষ্ঠা ২৪৮

وَمَآ أَرْسَلْنَا مِن قَبْلِكَ إِلَّا رِجَالًا نُّوحِىٓ إِلَيْهِم مِّنْ أَهْلِ ٱلْقُرَىٰٓ ۗ أَفَلَمْ يَسِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَيَنظُرُوا۟ كَيْفَ كَانَ عَـٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۗ وَلَدَارُ ٱلْـَٔاخِرَةِ خَيْرٌ لِّلَّذِينَ ٱتَّقَوْا۟ ۗ أَفَلَا تَعْقِلُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তোমার পূর্বেও জনপদবাসীদের মধ্য হতে পুরুষদেরকেই পাঠিয়েছিলাম, যাদের নিকট অহী পাঠাতাম; তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি এবং তাদের পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছিল তা কি দেখেনি? যারা মুত্তাকী তাদের জন্য পরকালই শ্রেয়; তোমরা কি বুঝনা?

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আপনার পূর্বে আমি যতজনকে রসূল করে পাঠিয়েছি, তারা সবাই পুরুষই ছিল জনপদবাসীদের মধ্য থেকে। আমি তাঁদের কাছে ওহী প্রেরণ করতাম। তারা কি দেশ-বিদেশ ভ্রমণ করে না, যাতে দেখে নিত কিরূপ পরিণতি হয়েছে তাদের যারা পূর্বে ছিল ? সংযমকারীদের জন্যে পরকালের আবাসই উত্তম। তারা কি এখনও বোঝে না?

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

আর আমি আপনার পূর্বে যতো রসূল প্রেরণ করেছি সবই পুরুষ ছিলো যাদেরকে আমি ওহী করতাম এবং সবাই শহরের অধিবাসী ছিলো। তবে কি এসব লোক যমীনে ভ্রমণ করে না? তবে তো দেখতো তাদের পূর্ববর্তীদের কী পরিণাম হয়েছে। এবং নিশ্চয় পরকালের ঘর পরহেয্‌গারদের জন্য শ্রেয়। তবে কি তোমাদের বিবেক নাই?

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And We sent not before you [as messengers] except men to whom We revealed from among the people of cities. So have they not traveled through the earth and observed how was the end of those before them? And the home of the Hereafter is best for those who fear Allāh; then will you not reason?

Saheeh International