শব্দে শব্দে কুরআন › সূরা ইউসুফ › আয়াত ১৮
সূরা ইউসুফ, আয়াত ১৮ (১২:১৮) - শব্দে শব্দে অর্থ
وَجَآءُو عَلَىٰ قَمِيصِهِۦ بِدَمٍ كَذِبٍ ۚ قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ أَنفُسُكُمْ أَمْرًا ۖ فَصَبْرٌ جَمِيلٌ ۖ وَٱللَّهُ ٱلْمُسْتَعَانُ عَلَىٰ مَا تَصِفُونَ
শব্দে শব্দে অর্থ
- وَجَآءُوএবং তারা আসলোAnd they brought
- عَلَىٰউপরupon
- قَمِيصِهِۦতার জামারhis shirt
- بِدَمٍۢনিয়ে রক্ত (লাগিয়ে)with false blood
- كَذِبٍۢ ۚমিথ্যাwith false blood
- قَالَসে বললোHe said
- بَلْবরংNay
- سَوَّلَتْসাজিয়ে দিয়েছেhas enticed you
- لَكُمْতোমাদেরকেhas enticed you
- أَنفُسُكُمْতোমাদের মনyour souls
- أَمْرًۭا ۖএ কাজ(to) a matter
- فَصَبْرٌۭঅতএব ধৈর্য ধরাইso patience
- جَمِيلٌۭ ۖউত্তম(is) beautiful
- وَٱللَّهُএবং আল্লাহইAnd Allah
- ٱلْمُسْتَعَانُসাহায্যস্থল(is) the One sought for help
- عَلَىٰএক্ষেত্রেagainst
- مَاযাwhat
- تَصِفُونَতোমরা বর্ণনা করছোyou describe
অনুবাদ
আর তারা তার জামায় মিথ্যা রক্ত লেপন করে এনেছিল। সে বললঃ না, তোমাদের মন তোমাদের জন্য একটি কাহিনী সাজিয়ে দিয়েছে। সুতরাং পূর্ণ ধৈর্যই শ্রেয়, তোমরা যা বলছ সে বিষয়ে একমাত্র আল্লাহই আমার সাহায্যস্থল।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
এবং তারা তার জামায় কৃত্রিম রক্ত লাগিয়ে আনল। বললেনঃ এটা কখনই নয়; বরং তোমাদের মন তোমাদেরকে একটা কথা সাজিয়ে দিয়েছে। সুতরাং এখন ছবর করাই শ্রেয়। তোমরা যা বর্ণনা করছ, সে বিষয়ে একমাত্র আল্লাহই আমার সাহায্য স্থল।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং তারা তার জামায় এক মিথ্যা রক্ত লেপন করে নিয়ে এলো। বললো, ‘বরং তোমাদের অন্তরগুলো একটা কাহিনী তোমাদের জন্য সাজিয়ে দিয়েছে; সুতরাং ধৈর্যই শ্রেয়; এবং আল্লাহ্রই নিকট সাহায্য প্রার্থনা করছি ওই বিষয়ে, যা তোমরা বলছো’।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And they brought upon his shirt false blood. [Jacob] said, "Rather, your souls have enticed you to something, so patience is most fitting. And Allāh is the one sought for help against that which you describe."
Saheeh International