শব্দে শব্দে কুরআন › সূরা ইউসুফ › আয়াত ৩১

সূরা ইউসুফ, আয়াত ৩১ (১২:৩১) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১২ · পৃষ্ঠা ২৩৯

فَلَمَّا سَمِعَتْ بِمَكْرِهِنَّ أَرْسَلَتْ إِلَيْهِنَّ وَأَعْتَدَتْ لَهُنَّ مُتَّكَـًٔا وَءَاتَتْ كُلَّ وَٰحِدَةٍ مِّنْهُنَّ سِكِّينًا وَقَالَتِ ٱخْرُجْ عَلَيْهِنَّ ۖ فَلَمَّا رَأَيْنَهُۥٓ أَكْبَرْنَهُۥ وَقَطَّعْنَ أَيْدِيَهُنَّ وَقُلْنَ حَـٰشَ لِلَّهِ مَا هَـٰذَا بَشَرًا إِنْ هَـٰذَآ إِلَّا مَلَكٌ كَرِيمٌ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

স্ত্রী লোকটি যখন তাদের ষড়যন্ত্রের কথা শুনল, তখন সে তাদেরকে ডেকে পাঠাল, তাদের প্রত্যেককে একটি করে চাকু দিল এবং যুবককে বললঃ তাদের সামনে বের হও। অতঃপর তারা যখন তাকে দেখল তখন তারা তার সৌন্দর্যে অভিভূত হল এবং নিজেদের হাত কেটে ফেলল। তারা বললঃ অদ্ভুত আল্লাহর মাহাত্য! এতো মানুষ নয়, এতো এক মহিমান্বিত মালাক/ফেরেশতা!

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যখন সে তাদের চক্রান্ত শুনল, তখন তাদেরকে ডেকে পাঠাল এবং তাদের জন্যে একটি ভোজ সভার আয়োজন করল। সে তাদের প্রত্যেককে একটি ছুরি দিয়ে বললঃ ইউসুফ এদের সামনে চলে এস। যখন তারা তাকে দেখল, হতভম্ব হয়ে গেল এবং আপন হাত কেটে ফেলল। তারা বললঃ কখনই নয় এ ব্যক্তি মানব নয়। এ তো কোন মহান ফেরেশতা।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

অতঃপর যখন যুলায়খা তাদের এ চর্চা শুনতে পেলো, তখন ওই সব নারীকে ডেকে পাঠালো আর তাদের জন্য আসন প্রস্তুত করলো এবং তাদের প্রত্যেককে একটা ছুরি দিলো আর ইয়ূসুফকে বললো, ‘তাদের সম্মুখে বের হও’। যখন নারীরা ইয়ূসুফকে দেখলো তখন তারা তার মহত্ব বর্ণনা করতে লাগলো এবং নিজেদের হাত কেটে ফেললো আর বললো, ‘আল্লাহ্‌রই জন্য পবিত্রতা, এটাতো মানব জাতির কেউ নয়, এটাতো নয়, কিন্তু কোনো সম্মানিত ফিরিশ্‌তা!’

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

So when she heard of their scheming, she sent for them and prepared for them a banquet and gave each one of them a knife and said [to Joseph], "Come out before them." And when they saw him, they greatly admired him and cut their hands and said, "Perfect is Allāh! This is not a man; this is none but a noble angel."

Saheeh International