শব্দে শব্দে কুরআন › সূরা ইউসুফ › আয়াত ৩৬
সূরা ইউসুফ, আয়াত ৩৬ (১২:৩৬) - শব্দে শব্দে অর্থ
وَدَخَلَ مَعَهُ ٱلسِّجْنَ فَتَيَانِ ۖ قَالَ أَحَدُهُمَآ إِنِّىٓ أَرَىٰنِىٓ أَعْصِرُ خَمْرًا ۖ وَقَالَ ٱلْـَٔاخَرُ إِنِّىٓ أَرَىٰنِىٓ أَحْمِلُ فَوْقَ رَأْسِى خُبْزًا تَأْكُلُ ٱلطَّيْرُ مِنْهُ ۖ نَبِّئْنَا بِتَأْوِيلِهِۦٓ ۖ إِنَّا نَرَىٰكَ مِنَ ٱلْمُحْسِنِينَ
শব্দে শব্দে অর্থ
- وَدَخَلَএবং (কারাবাসকালে) (একবার) প্রবেশ করলোAnd entered
- مَعَهُসঙ্গে তারwith him
- ٱلسِّجْنَকারাগারে(in) the prison
- فَتَيَانِ ۖদু'জন যুবকtwo young men
- قَالَ(ইউসুফকে) বললোSaid
- أَحَدُهُمَآতাদের দু'জনার একজনone of them
- إِنِّىٓনিশ্চয়ই আমিIndeed, I
- أَرَىٰنِىٓস্বপ্নে দেখেছি[I] see myself
- أَعْصِرُনিংড়ে বের করছি আমিpressing
- خَمْرًۭا ۖমদwine
- وَقَالَএবং বললোAnd said
- ٱلْـَٔاخَرُঅপরজনthe other
- إِنِّىٓনিশ্চয়ই আমিIndeed, I
- أَرَىٰنِىٓস্বপ্নে দেখেছি[I] see myself
- أَحْمِلُবহন করছি[I am] carrying
- فَوْقَউপরover
- رَأْسِىআমার মাথারmy head
- خُبْزًۭاরুটিbread
- تَأْكُلُখাচ্ছে(were) eating
- ٱلطَّيْرُপাখিthe birds
- مِنْهُ ۖতা থেকেfrom it
- نَبِّئْنَاবলে দিন আমাদেরকেInform us
- بِتَأْوِيلِهِۦٓ ۖসম্পর্কে তার ব্যাখ্যাof its interpretation
- إِنَّاনিশ্চয়ই আমরাindeed, we
- نَرَىٰكَআপনাকে দেখছি আমরা[we] see you
- مِنَঅন্তর্ভুক্তof
- ٱلْمُحْسِنِينَসৎকর্মশীলদেরthe good-doers
অনুবাদ
তার সাথে দু’জন যুবক কারাগারে প্রবেশ করল, তাদের একজন বললঃ আমি স্বপ্নে দেখলাম, আমি আংগুর নিংড়িয়ে রস বের করছি এবং অপরজন বললঃ আমি স্বপ্নে দেখলাম, আমি আমার মাথায় রুটি বহন করছি এবং পাখী তা হতে খাচ্ছে, আমাদেরকে আপনি এর তাৎপর্য জানিয়ে দিন, আমরা আপনাকে সৎকর্মপরায়ণ দেখছি।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তাঁর সাথে কারাগারে দুজন যুবক প্রবেশ করল। তাদের একজন বললঃ আমি স্বপ্নে দেখলাম যে, আমি মদ নিঙড়াচ্ছি। অপরজন বললঃ আমি দেখলাম যে, নিজ মাথায় রুটি বহন করছি। তা থেকে পাখী ঠুকরিয়ে খাচ্ছে। আমাদের কে এর ব্যাখ্যা বলুন। আমরা আপনাকে সৎকর্মশীল দেখতে পাচ্ছি।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং তার সাথে কারাগারে দু’জন যুবক প্রবেশ করলো। তাদের একজন বললো, ‘আমি স্বপ্নে দেখলাম- আমি আংগুর নিংড়িয়ে রস বের করছি। আর অপরজন বললো- আমি স্বপ্নে দেখলাম, আমার মাথার উপর কিছু রুটি বহন করছি, যেগুলো থেকে পাখী খাচ্ছে। আমাদেরকে এর ব্যাখ্যা বলে দিন! নিশ্চয় আমরা আপনাকে সৎকর্মপরায়ণ দেখছি’।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And there entered the prison with him two young men. One of them said, "Indeed, I have seen myself [in a dream] pressing [grapes for] wine." The other said, "Indeed, I have seen myself carrying upon my head [some] bread, from which the birds were eating. Inform us of its interpretation; indeed, we see you to be of those who do good."
Saheeh International