শব্দে শব্দে কুরআন › সূরা ইউসুফ › আয়াত ৪
সূরা ইউসুফ, আয়াত ৪ (১২:৪) - শব্দে শব্দে অর্থ
إِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَـٰٓأَبَتِ إِنِّى رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا وَٱلشَّمْسَ وَٱلْقَمَرَ رَأَيْتُهُمْ لِى سَـٰجِدِينَ
শব্দে শব্দে অর্থ
- إِذْযখন (স্মরণ করো)When
- قَالَবলেছিলোsaid
- يُوسُفُইউসুফYusuf
- لِأَبِيهِতার পিতাকেto his father
- يَـٰٓأَبَتِহে আমার পিতাO my father
- إِنِّىনিশ্চয়ই আমিIndeed, I
- رَأَيْتُ(স্বপ্নে) দেখেছিI saw
- أَحَدَএগারোeleven
- عَشَرَএগারোeleven
- كَوْكَبًۭاতারাকেstars
- وَٱلشَّمْسَএবং সূর্যকেand the sun
- وَٱلْقَمَرَএবং চাঁদকেand the moon
- رَأَيْتُهُمْতাদের আমি দেখেছিI saw them
- لِىআমাকেto me
- سَـٰجِدِينَ(তারা) সিজদাকারীprostrating
অনুবাদ
যখন ইউসুফ তার পিতাকে বললঃ হে পিতা! আমি এগারটি নক্ষত্র, সূর্য এবং চাঁদকে দেখেছি - দেখেছি ওদেরকে আমার প্রতি সাজদাহবনত অবস্থায়।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
যখন ইউসুফ পিতাকে বললঃ পিতা, আমি স্বপ্নে দেখেছি এগারটি নক্ষত্রকে। সুর্যকে এবং চন্দ্রকে। আমি তাদেরকে আমার উদ্দেশে সেজদা করতে দেখেছি।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
স্মরণ করুন! যখন ইয়ূসুফ তার পিতাকে বললো, ‘হে আমার পিতা! আমি এগারটা নক্ষত্র, সূর্য ও চন্দ্র দেখেছি, সেগুলোকে আমার জন্য সাজদা করতে দেখেছি।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
[Of these stories mention] when Joseph said to his father, "O my father, indeed I have seen [in a dream] eleven stars and the sun and the moon; I saw them prostrating to me."
Saheeh International