শব্দে শব্দে কুরআন › সূরা ইউসুফ › আয়াত ৪৫

সূরা ইউসুফ, আয়াত ৪৫ (১২:৪৫) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১২ · পৃষ্ঠা ২৪১

وَقَالَ ٱلَّذِى نَجَا مِنْهُمَا وَٱدَّكَرَ بَعْدَ أُمَّةٍ أَنَا۠ أُنَبِّئُكُم بِتَأْوِيلِهِۦ فَأَرْسِلُونِ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

দু’জন কারারুদ্ধের মধ্যে যে মুক্তি পেয়েছিল এবং দীর্ঘকাল পরে তার স্মরণ হলে সে বললঃ আমি এর তাৎপর্য তোমাদেরকে জানিয়ে দিব, সুতরাং তোমরা আমাকে পাঠিয়ে দাও।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

দু’জন কারারুদ্ধের মধ্য থেকে যে ব্যক্তি মুক্তি পেয়েছিল এবং দীর্ঘকাল পর স্মরণ হলে, সে বলল, আমি তোমাদেরকে এর ব্যাখ্যা বলছি। তোমরা আমাকে প্রেরণ কর।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং বললো ওই ব্যক্তি, যে এ দু’জনের মধ্য থেকে মুক্তি পেয়েছিলো এবং এক দীর্ঘকাল পরে তার স্মরন হলো, ‘আমি তোমাদেরকে এর ব্যাখ্যা জানিয়ে দেবো আমাকে প্রেরণ করো’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

But the one who was freed and remembered after a time said, "I will inform you of its interpretation, so send me forth."

Saheeh International