শব্দে শব্দে কুরআন › সূরা ইউসুফ › আয়াত ৪৭
সূরা ইউসুফ, আয়াত ৪৭ (১২:৪৭) - শব্দে শব্দে অর্থ
قَالَ تَزْرَعُونَ سَبْعَ سِنِينَ دَأَبًا فَمَا حَصَدتُّمْ فَذَرُوهُ فِى سُنۢبُلِهِۦٓ إِلَّا قَلِيلًا مِّمَّا تَأْكُلُونَ
শব্দে শব্দে অর্থ
- قَالَ(ইউসুফ) বললোHe said
- تَزْرَعُونَতোমরা চাষ করবেYou will sow
- سَبْعَসাত(for) seven
- سِنِينَবছরyears
- دَأَبًۭاএকটানাas usual
- فَمَاঅতঃপর যাand that which
- حَصَدتُّمْতোমরা ফসল কাটবেyou reap
- فَذَرُوهُতখন তা তোমরা রেখে দিবেso leave it
- فِىমধ্যেin
- سُنۢبُلِهِۦٓএর শীষগুলোরits ears
- إِلَّاছাড়াexcept
- قَلِيلًۭاসামান্য (পরিমাণ)a little
- مِّمَّاতা হ'তে যাfrom which
- تَأْكُلُونَতোমরা খাবেyou (will) eat
অনুবাদ
ইউসুফ বললঃ তোমরা সাত বছর একাদিক্রমে চাষ করবে, অতঃপর তোমরা শস্য সংগ্রহ করবে; তার মধ্যে যে সামান্য পরিমাণ তোমরা আহার করবে, তা ব্যতীত সমস্ত শস্য শীষ সমেত রেখে দিবে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
বললঃ তোমরা সাত বছর উত্তম রূপে চাষাবাদ করবে। অতঃপর যা কাটবে, তার মধ্যে যে সামান্য পরিমাণ তোমরা খাবে তা ছাড়া অবশিষ্ট শস্য শীষ সমেত রেখে দেবে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
(ইয়ূসুফ) বললো, ‘তোমরা চাষাবাদ করবে একাদিক্রমে সাত বছর। সুতরাং যা কাটবে তাকে সেটার শীষের মধ্যেই রেখে দাও; কিন্তু অল্প যতটুকু খাবে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
[Joseph] said, "You will plant for seven years consecutively; and what you harvest leave in its spikes, except a little from which you will eat.
Saheeh International