শব্দে শব্দে কুরআন › সূরা ইউসুফ › আয়াত ৪৮
সূরা ইউসুফ, আয়াত ৪৮ (১২:৪৮) - শব্দে শব্দে অর্থ
ثُمَّ يَأْتِى مِنۢ بَعْدِ ذَٰلِكَ سَبْعٌ شِدَادٌ يَأْكُلْنَ مَا قَدَّمْتُمْ لَهُنَّ إِلَّا قَلِيلًا مِّمَّا تُحْصِنُونَ
শব্দে শব্দে অর্থ
- ثُمَّএরপরThen
- يَأْتِىআসবেwill come
- مِنۢথেকেafter
- بَعْدِপরafter
- ذَٰلِكَএরthat
- سَبْعٌۭসাত (বছর)seven
- شِدَادٌۭকঠিন (দুর্ভিক্ষের)hard (years)
- يَأْكُلْنَ(যখন) তারা খাবে(which will) consume
- مَاযাwhat
- قَدَّمْتُمْতোমরা জমিয়ে রেখেছোyou advanced
- لَهُنَّতাদের জন্যেfor them
- إِلَّاছাড়াexcept
- قَلِيلًۭاসামান্য (পরিমাণ)a little
- مِّمَّاতা হ'তে যাof what
- تُحْصِنُونَতোমরা বাঁচিয়ে রাখবেyou (will) store
অনুবাদ
এরপর আসবে সাতটি কঠিন বছর; এই সাত বছর যা পূর্বে সঞ্চয় করে রাখবে - লোকে তা খাবে; শুধু সামান্য কিছু যা তোমরা সংরক্ষণ করবে তা ব্যতীত।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
এবং এরপরে আসবে দূর্ভিক্ষের সাত বছর; তোমরা এ দিনের জন্যে যা রেখেছিলে, তা খেয়ে যাবে, কিন্তু অল্প পরিমাণ ব্যতীত, যা তোমরা তুলে রাখবে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
অতঃপর সাতটা বছর এর পরে কঠিন আসবে, যেগুলোতে সেগুলোর জন্য তোমরা যা পূর্বে সঞ্চয় করে রেখেছিলে তা খেয়ে ফেলবে কিন্তু অল্প, যা তোমরা বাচিয়ে রাখবে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Then will come after that seven difficult [years] which will consume what you advanced [i.e., saved] for them, except a little from which you will store.
Saheeh International