শব্দে শব্দে কুরআন › সূরা ইউসুফ › আয়াত ৫৬
সূরা ইউসুফ, আয়াত ৫৬ (১২:৫৬) - শব্দে শব্দে অর্থ
وَكَذَٰلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِى ٱلْأَرْضِ يَتَبَوَّأُ مِنْهَا حَيْثُ يَشَآءُ ۚ نُصِيبُ بِرَحْمَتِنَا مَن نَّشَآءُ ۖ وَلَا نُضِيعُ أَجْرَ ٱلْمُحْسِنِينَ
শব্দে শব্দে অর্থ
- وَكَذَٰلِكَএবং এভাবেAnd thus
- مَكَّنَّاআমরা প্রতিষ্ঠিত করিWe established
- لِيُوسُفَইউসুফকে[to] Yusuf
- فِىমধ্যেin
- ٱلْأَرْضِ(সে) দেশেরthe land
- يَتَبَوَّأُসে বসবাস করতোto settle
- مِنْهَاতার মধ্যেtherein
- حَيْثُযেখানেwhere ever
- يَشَآءُ ۚসে চাইতোhe willed
- نُصِيبُধন্য করি আমরাWe bestow
- بِرَحْمَتِنَاদিয়ে আমাদের দয়াOur Mercy
- مَنযাকে(on) whom
- نَّشَآءُ ۖআমরা চাইWe will
- وَلَاএবং নাAnd not
- نُضِيعُনষ্ট করি আমরাWe let go waste
- أَجْرَকর্মফল(the) reward
- ٱلْمُحْسِنِينَসৎকর্মশীলদের(of) the good-doers
অনুবাদ
এভাবে আমি ইউসুফকে সেই দেশে প্রতিষ্ঠিত করলাম। সে সেই দেশে যথা ইচ্ছা অবস্থান করতে পারত। আমি যাকে ইচ্ছা তার প্রতি দয়া করি, আর আমি সৎ কর্মপরায়ণদের শ্রমফল বিনষ্ট করিনা।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
এমনিভাবে আমি ইউসুফকে সে দেশের বুকে প্রতিষ্ঠা দান করেছি। সে তথায় যেখানে ইচ্ছা স্থান করে নিতে পারত। আমি স্বীয় রহমত যাকে ইচ্ছা পৌছে দেই এবং আমি পূণ্যবানদের প্রতিদান বিনষ্ট করি না।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং এভাবেই আমি ইয়ূসুফকে ওই দেশের উপর ক্ষমতা দান করেছি এর মধ্যে যেখানে ইচ্ছা অবস্থান করবে। আমি আপন দয়া যাকে ইচ্ছা পৌছাই এবং আমি সৎকর্মপরায়ণদের শ্রমফল বিনষ্ট করি না।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And thus We established Joseph in the land to settle therein wherever he willed. We touch with Our mercy whom We will, and We do not allow to be lost the reward of those who do good.
Saheeh International