শব্দে শব্দে কুরআন › সূরা ইউসুফ › আয়াত ৫৯

সূরা ইউসুফ, আয়াত ৫৯ (১২:৫৯) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৩ · পৃষ্ঠা ২৪২

وَلَمَّا جَهَّزَهُم بِجَهَازِهِمْ قَالَ ٱئْتُونِى بِأَخٍ لَّكُم مِّنْ أَبِيكُمْ ۚ أَلَا تَرَوْنَ أَنِّىٓ أُوفِى ٱلْكَيْلَ وَأَنَا۠ خَيْرُ ٱلْمُنزِلِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর সে যখন তাদের সামগ্রীর ব্যবস্থা করে দিল তখন সে বললঃ তোমরা আমার নিকট তোমাদের বৈমাত্রেয় ভাইকে নিয়ে এসো; তোমরা কি দেখছনা যে, আমি মাপে পূর্ণ মাত্রায় দিই? এবং আমি উত্তম মেযবান?

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

এবং সে যখন তাদেরকে তাদের রসদ প্রস্তুত করে দিল, তখন সে বললঃ তোমাদের বৈমাত্রেয় ভাইকে আমার কাছে নিয়ে এসো। তোমরা কি দেখ না যে, আমি পুরা মাপ দেই এবং মেহমানদেরকে উত্তম সমাদার করি?

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যখন তাদের সামগ্রীর ব্যবস্থা করে দিলো তখন বললো, তোমাদের সৎ ভাইকে আমার নিকট নিয়ে এসো। তোমরা কি দেখছো না যে, আমি মাপে পূর্ণ মাত্রায় দিচ্ছি এবং আমি সবার চেয়ে উত্তম অতিথিপরায়ণ?

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And when he had furnished them with their supplies, he said, "Bring me a brother of yours from your father. Do you not see that I give full measure and that I am the best of accommodators?

Saheeh International