শব্দে শব্দে কুরআন › সূরা ইউসুফ › আয়াত ৬৩

সূরা ইউসুফ, আয়াত ৬৩ (১২:৬৩) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৩ · পৃষ্ঠা ২৪২

فَلَمَّا رَجَعُوٓا۟ إِلَىٰٓ أَبِيهِمْ قَالُوا۟ يَـٰٓأَبَانَا مُنِعَ مِنَّا ٱلْكَيْلُ فَأَرْسِلْ مَعَنَآ أَخَانَا نَكْتَلْ وَإِنَّا لَهُۥ لَحَـٰفِظُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

অতঃপর যখন তারা তাদের পিতার নিকট ফিরে এলো তখন তারা বললঃ হে আমাদের পিতা! আমাদের জন্য বরাদ্দ নিষিদ্ধ করা হয়েছে, সুতরাং আমাদের ভাইকে আমাদের সাথে পাঠিয়ে দিন যাতে আমরা রসদ পেতে পারি, আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষণ করব।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তারা যখন তাদের পিতার কাছে ফিরে এল তখন বললঃ হে আমাদের পিতা, আমাদের জন্যে খাদ্য শস্যের বরাদ্দ নিষিদ্ধ করা হয়েছে। অতএব আপনি আমাদের ভাইকে আমাদের সাথে প্রেরণ করুন; যাতে আমরা খাদ্য শস্যের বরাদ্দ আনতে পারি এবং আমরা অবশ্যই তার পুরোপুরি হেফাযত করব।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

অতঃপর যখন তারা তাদের পিতার নিকট ফিরে গেলো, তখন বললো, ‘হে আমাদের পিতা! আমাদের জন্য খাদ্য শস্য (এর বরাদ্দ) নিষিদ্ধ করে দেয়া হয়েছে; সুতরাং আমাদের ভাইকে আমাদের সাথে পাঠিয়ে দিন, যাতে আমরা রসদ আনতে পারি এবং আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষণ করবো’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

So when they returned to their father, they said, "O our father, [further] measure has been denied to us, so send with us our brother [that] we will be given measure. And indeed, we will be his guardians."

Saheeh International