শব্দে শব্দে কুরআন › সূরা ইউসুফ › আয়াত ৮০
সূরা ইউসুফ, আয়াত ৮০ (১২:৮০) - শব্দে শব্দে অর্থ
فَلَمَّا ٱسْتَيْـَٔسُوا۟ مِنْهُ خَلَصُوا۟ نَجِيًّا ۖ قَالَ كَبِيرُهُمْ أَلَمْ تَعْلَمُوٓا۟ أَنَّ أَبَاكُمْ قَدْ أَخَذَ عَلَيْكُم مَّوْثِقًا مِّنَ ٱللَّهِ وَمِن قَبْلُ مَا فَرَّطتُمْ فِى يُوسُفَ ۖ فَلَنْ أَبْرَحَ ٱلْأَرْضَ حَتَّىٰ يَأْذَنَ لِىٓ أَبِىٓ أَوْ يَحْكُمَ ٱللَّهُ لِى ۖ وَهُوَ خَيْرُ ٱلْحَـٰكِمِينَ
শব্দে শব্দে অর্থ
- فَلَمَّاঅতঃপর যখনSo when
- ٱسْتَيْـَٔسُوا۟তারা নিরাশ হলোthey despaired
- مِنْهُতার থেকেof him
- خَلَصُوا۟নির্জনে গিয়ে বসলোthey secluded themselves
- نَجِيًّۭا ۖপরামর্শে(in) private consultation
- قَالَবললোSaid
- كَبِيرُهُمْতাদের বড়জনthe eldest among them
- أَلَمْনা কিDo not
- تَعْلَمُوٓا۟তোমরা জেনেছোyou know
- أَنَّযেthat
- أَبَاكُمْতোমাদের পিতাyour father
- قَدْনিশ্চয়ইhas taken
- أَخَذَনিয়েছেনhas taken
- عَلَيْكُمতোমাদের হ'তেupon you
- مَّوْثِقًۭاপ্রতিশ্রুতিa promise
- مِّنَনামেby
- ٱللَّهِআল্লাহরAllah
- وَمِنএবং থেকেইand before
- قَبْلُপূর্বand before
- مَاকিthat
- فَرَّطتُمْতোমরা অন্যায় করেছোyou failed
- فِىব্যাপারেconcerning
- يُوسُفَ ۖইউসুফেরYusuf
- فَلَنْঅতএব কখনও নাSo never
- أَبْرَحَছেড়ে যাবো আমিwill I leave
- ٱلْأَرْضَএ দেশthe land
- حَتَّىٰযতক্ষণ নাuntil
- يَأْذَنَঅনুমতি দিবেনpermits
- لِىٓআমাকেme
- أَبِىٓআমার পিতাmy father
- أَوْবাor
- يَحْكُمَমীমাংসা করবেনAllah decides
- ٱللَّهُআল্লাহAllah decides
- لِى ۖআমার জন্যে (অন্য কিছু)for me
- وَهُوَএবং তিনিইand He
- خَيْرُশ্রেষ্ঠ(is) the Best
- ٱلْحَـٰكِمِينَবিচারকদের(of) the judges
অনুবাদ
যখন তারা তার নিকট হতে সম্পূর্ণ নিরাশ হল তখন তারা নির্জনে গিয়ে পরামর্শ করতে লাগল, ওদের মধ্যে যে ছিল বয়োজ্যেষ্ঠ সে বললঃ তোমরা কি জাননা যে, তোমাদের পিতা তোমাদের নিকট হতে আল্লাহর নামে অঙ্গীকার নিয়েছেন এবং পূর্বেও তোমরা ইউসুফের ব্যাপারে ক্রটি করেছিলে; সুতরাং আমি কিছুতেই এই দেশ ত্যাগ করবনা যতক্ষণ না আমার পিতা আমাকে অনুমতি দেন অথবা আল্লাহ আমার জন্য কোন ব্যবস্থা করেন এবং তিনিই বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
অতঃপর যখন তারা তাঁর কাছ থেকে নিরাশ হয়ে গেল, তখন পরামর্শের জন্যে এখানে বসল। তাদের জ্যেষ্ঠ ভাই বললঃ তোমরা কি জান না যে, পিতা তোমাদের কাছ থেকে আল্লাহর নামে অঙ্গীকার নিয়েছেন এবং পূর্বে ইউসুফের ব্যাপারেও তোমরা অন্যায় করেছো? অতএব আমি তো কিছুতেই এদেশ ত্যাগ করব না, যে পর্যন্ত না পিতা আমাকে আদেশ দেন অথবা আল্লাহ আমার পক্ষে কোন ব্যবস্থা করে দেন। তিনিই সর্বোত্তম ব্যবস্থাপক।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
অতঃপর যখন (তারা) তার নিকট থেকে নিরাশ হলো, তখন তারা নির্জনে গিয়ে কানাঘুষা করতে লাগলো। তাদের বড়ভাই বললো, ‘তোমরা কি জানো না যে, তোমাদের পিতা তোমাদের কাছ থেকে আল্লাহ্র নামে অঙ্গীকার নিয়েছেন এবং ইতোপূর্বে ইয়ূসুফের ব্যাপারে তোমরা কেমন ত্রুটি করেছিলে? সুতরাং আমি কিছুতেই এ স্থান ত্যাগ করবো না, যতক্ষণ না আমার পিতা আমাকে অনুমতি দেন অথবা আল্লাহ্ আমাকে নির্দেশ দেন এবং তার নির্দেশ সবচেয়ে উত্তম’।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
So when they had despaired of him, they secluded themselves in private consultation. The eldest of them said, "Do you not know that your father has taken upon you an oath by Allāh and [that] before you failed in [your duty to] Joseph? So I will never leave [this] land until my father permits me or Allāh decides for me, and He is the best of judges.
Saheeh International