শব্দে শব্দে কুরআন › সূরা ইউসুফ › আয়াত ৮৪

সূরা ইউসুফ, আয়াত ৮৪ (১২:৮৪) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৩ · পৃষ্ঠা ২৪৫

وَتَوَلَّىٰ عَنْهُمْ وَقَالَ يَـٰٓأَسَفَىٰ عَلَىٰ يُوسُفَ وَٱبْيَضَّتْ عَيْنَاهُ مِنَ ٱلْحُزْنِ فَهُوَ كَظِيمٌ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

সে ওদের দিক থেকে মুখ ফিরিয়ে নিল এবং বললঃ আফসোস ইউসুফের জন্য। শোকে তার চক্ষুদ্বয় সাদা হয়ে গিয়েছিল এবং সে ছিল অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

এবং তাদের দিক থেকে তিনি মুখ ফিরিয়ে নিলেন এবং বললেনঃ হায় আফসোস ইউসুফের জন্যে। এবং দুঃখে তাঁর চক্ষুদ্বয় সাদা হয়ে গেল। এবং অসহনীয় মনস্তাপে তিনি ছিলেন ক্লিষ্ট।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলো আর বললো, ‘হায় আফ্‌সোস ইয়ূসুফের বিচ্ছেদের জন্য!’ এবং তার চক্ষুদ্বয় শোকে সাদা হয়ে গেলো। সে রাগ সংবরণ করছিলো।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And he turned away from them and said, "Oh, my sorrow over Joseph," and his eyes became white from grief, for he was [of that] a suppressor.

Saheeh International