শব্দে শব্দে কুরআন › সূরা ইউসুফ › আয়াত ৮৭

সূরা ইউসুফ, আয়াত ৮৭ (১২:৮৭) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৩ · পৃষ্ঠা ২৪৬

يَـٰبَنِىَّ ٱذْهَبُوا۟ فَتَحَسَّسُوا۟ مِن يُوسُفَ وَأَخِيهِ وَلَا تَا۟يْـَٔسُوا۟ مِن رَّوْحِ ٱللَّهِ ۖ إِنَّهُۥ لَا يَا۟يْـَٔسُ مِن رَّوْحِ ٱللَّهِ إِلَّا ٱلْقَوْمُ ٱلْكَـٰفِرُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

হে আমার পুত্রগণ! তোমরা যাও, ইউসুফ ও তার সহোদরের অনুসন্ধান কর এবং আল্লাহর করুণা হতে তোমরা নিরাশ হয়োনা, কারণ কাফির ব্যতীত কেহই আল্লাহর করুণা হতে নিরাশ হয়না।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

বৎসগণ! যাও, ইউসুফ ও তার ভাইকে তালাশ কর এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায়, ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

হে আমার পুত্ররা! যাও ইয়ূসুফ ও তার সহোদরের অনুসন্ধান করো এবং আল্লাহ্‌র দয়া থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ্‌র দয়া থেকে নিরাশ হয় না- কিন্তু কাফিরগণ’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

O my sons, go and find out about Joseph and his brother and despair not of relief from Allāh. Indeed, no one despairs of relief from Allāh except the disbelieving people."

Saheeh International