শব্দে শব্দে কুরআন › সূরা আর-রাদ › আয়াত ১৮
সূরা আর-রাদ, আয়াত ১৮ (১৩:১৮) - শব্দে শব্দে অর্থ
لِلَّذِينَ ٱسْتَجَابُوا۟ لِرَبِّهِمُ ٱلْحُسْنَىٰ ۚ وَٱلَّذِينَ لَمْ يَسْتَجِيبُوا۟ لَهُۥ لَوْ أَنَّ لَهُم مَّا فِى ٱلْأَرْضِ جَمِيعًا وَمِثْلَهُۥ مَعَهُۥ لَٱفْتَدَوْا۟ بِهِۦٓ ۚ أُو۟لَـٰٓئِكَ لَهُمْ سُوٓءُ ٱلْحِسَابِ وَمَأْوَىٰهُمْ جَهَنَّمُ ۖ وَبِئْسَ ٱلْمِهَادُ
শব্দে শব্দে অর্থ
- لِلَّذِينَ(তাদের) জন্যে যারাFor those who
- ٱسْتَجَابُوا۟সাড়া দেয়responded
- لِرَبِّهِمُতাদের রবের (কথায়)to their Lord
- ٱلْحُسْنَىٰ ۚকল্যাণ (রয়েছে)(is) the bliss
- وَٱلَّذِينَএবং যারাAnd for those who
- لَمْনা(did) not
- يَسْتَجِيبُوا۟সাড়া দেয়respond
- لَهُۥতাঁর ডাকেto Him
- لَوْযদিif
- أَنَّহয়that
- لَهُمজন্যে তাদেরthey had
- مَّاযা কিছুwhatever
- فِىমধ্যে আছে(is) in
- ٱلْأَرْضِপৃথিবীরthe earth
- جَمِيعًۭاসমস্তইall
- وَمِثْلَهُۥআরও তার সমপরিমাণand like of it
- مَعَهُۥতার সাথেwith it
- لَٱفْتَدَوْا۟অবশ্যই তারা মুক্তিপণ দিবেsurely they would offer ransom
- بِهِۦٓ ۚদিয়ে তাwith it
- أُو۟لَـٰٓئِكَঐসব (লোক)Those
- لَهُمْতাদের জন্যে রয়েছেfor them
- سُوٓءُমন্দ(is) a terrible
- ٱلْحِسَابِহিসাবreckoning
- وَمَأْوَىٰهُمْএবং তাদের আবাসand their abode
- جَهَنَّمُ ۖজাহান্নাম(is) Hell
- وَبِئْسَএবং অতি নিকৃষ্টand wretched
- ٱلْمِهَادُআশ্রয়স্হল(is) the resting place
অনুবাদ
মঙ্গল তাদের, যারা তাদের রবের আহবানে সাড়া দেয়। এবং যারা তাঁর ডাকে সাড়া দেয়না তাদের যদি পৃথিবীতে যা কিছু আছে তা সমস্তই থাকত এবং উহার সাথে সম পরিমাণ আরও থাকত তাহলে অবশ্যই তারা মুক্তিপণ স্বরূপ তা প্রদান করত; তাদের হিসাব হবে কঠোর এবং জাহান্নাম হবে তাদের আবাস; ওটা কত নিকৃষ্ট আশ্রয়স্থল!
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
যারা পালনকর্তার আদেশ পালন করে, তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে এবং যারা আদেশ পালন করে না, যদি তাদের কাছে জগতের সবকিছু থাকে এবং তার সাথে তার সমপরিমাণ আরও থাকে, তবে সবই নিজেদের মুক্তিপণ স্বরূপ দিয়ে দেবে। তাদের জন্যে রয়েছে কঠোর হিসাব। তাদের আবাস হবে জাহান্নাম। সেটা কতইনা নিকৃষ্ট অবস্থান।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
যে সব লোক আপন রবের আদেশ মান্য করেছে তাদের জন্য মঙ্গল রয়েছে। এবং যারা তাঁর হুকুম অমান্য করেছে, যদি যমীনে যা কিছু আছে সেসব এবং এর সমপরিমাণ আরো কিছু তাদের মালিকানায় থাকতো, তবে তারা আপন প্রাণ বাচানোর জন্য দিয়ে দিতো। এরাই হচ্ছে, যাদের মন্দ হিসাব হবে; এবং তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম; আর তা কতই নিকৃষ্ট বিছানা!
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
For those who have responded to their Lord is the best [reward], but those who did not respond to Him - if they had all that is in the earth entirely and the like of it with it, they would [attempt to] ransom themselves thereby. Those will have the worst account, and their refuge is Hell, and wretched is the resting place.
Saheeh International