শব্দে শব্দে কুরআন › সূরা আর-রাদ › আয়াত ২
সূরা আর-রাদ, আয়াত ২ (১৩:২) - শব্দে শব্দে অর্থ
ٱللَّهُ ٱلَّذِى رَفَعَ ٱلسَّمَـٰوَٰتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا ۖ ثُمَّ ٱسْتَوَىٰ عَلَى ٱلْعَرْشِ ۖ وَسَخَّرَ ٱلشَّمْسَ وَٱلْقَمَرَ ۖ كُلٌّ يَجْرِى لِأَجَلٍ مُّسَمًّى ۚ يُدَبِّرُ ٱلْأَمْرَ يُفَصِّلُ ٱلْـَٔايَـٰتِ لَعَلَّكُم بِلِقَآءِ رَبِّكُمْ تُوقِنُونَ
শব্দে শব্দে অর্থ
- ٱللَّهُ(তিনিই) আল্লাহAllah
- ٱلَّذِىযিনি(is) the One Who
- رَفَعَউপরে স্থাপন করেছেনraised
- ٱلسَّمَـٰوَٰتِআকাশমন্ডলীthe heavens
- بِغَيْرِছাড়াwithout
- عَمَدٍۢকোন খুঁটিpillars
- تَرَوْنَهَا ۖতা তোমরা দেখছোthat you see
- ثُمَّএরপরthen
- ٱسْتَوَىٰউঠেছেনHe established
- عَلَىউপরon
- ٱلْعَرْشِ ۖআরশেরthe Throne
- وَسَخَّرَএবং অধীন করেছেনand subjected
- ٱلشَّمْسَসূর্যকে (নিয়মের)the sun
- وَٱلْقَمَرَ ۖও চাঁদকেand the moon
- كُلٌّۭপ্রত্যেকেeach
- يَجْرِىচলছেrunning
- لِأَجَلٍۢজন্যে সময়েরfor a term
- مُّسَمًّۭى ۚনির্দিষ্টappointed
- يُدَبِّرُতিনি পরিচালনা করেনHe arranges
- ٱلْأَمْرَসকল বিষয়the matter
- يُفَصِّلُবিশদ বর্ণনা করেনHe details
- ٱلْـَٔايَـٰتِনিদর্শনসমূহthe Signs
- لَعَلَّكُمতোমরা যাতেso that you may
- بِلِقَآءِসম্পর্কে সাক্ষাতin the meeting
- رَبِّكُمْতোমাদের রবের(with) your Lord
- تُوقِنُونَতোমরা দৃঢ় বিশ্বাস করোbelieve with certainty
অনুবাদ
আল্লাহই উর্ধ্বদেশে আকাশমন্ডলী স্থাপন করেছেন স্তম্ভ ব্যতীত, তোমরা এটা দেখছ। অতঃপর তিনি আরশে সমাসীন হলেন এবং সূর্য ও চাঁদকে নিয়মাধীন করলেন; প্রত্যেকে নির্দিষ্টকাল পর্যন্ত আবর্তন করে, তিনি সকল বিষয় নিয়ন্ত্রণ করেন এবং নিদর্শনসমূহ বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা তোমাদের রবের সাথে সাক্ষাৎ সম্বন্ধে নিশ্চিত বিশ্বাস করতে পার।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আল্লাহ, যিনি উর্ধ্বদেশে স্থাপন করেছেন আকাশমন্ডলীকে স্তম্ভ ব্যতীত। তোমরা সেগুলো দেখ। অতঃপর তিনি আরশের উপর অধিষ্ঠিত হয়েছেন। এবং সূর্য ও চন্দ্রকে কর্মে নিয়োজিত করেছেন। প্রত্যেকে নির্দিষ্ট সময় মোতাবেক আবর্তন করে। তিনি সকল বিষয় পরিচালনা করেন, নিদর্শনসমূহ প্রকাশ করেন, যাতে তোমরা স্বীয় পালনকর্তার সাথে সাক্ষাত সম্বন্ধে নিশ্চিত বিশ্বাসী হও।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
আল্লাহ্ তিনিই, যিনি আসমানগুলোকে ঊর্ধ্বদেশে স্থাপন করেছেন এমন সব স্তম্ভ ব্যতীত, যেগুলো তোমরা দেখতে পাও। অতঃপর আরশের উপর ‘ইস্তিওয়া’ ফরামায়েছেন (সমাসীন হন) যেভাবে তাঁর মর্যাদার জন্য শোভা পায় এবং সূর্য ও চন্দ্রকে অনুগত করে রেখেছেন, প্রত্যেকটি একটি নির্দিষ্ট প্রতিশ্রুত কাল পর্যন্ত আবর্তন করতে থাকবে; আল্লাহ্ কর্মের ব্যবস্থাপনা করেন এবং বিশদভাবে নিদর্শনাদি বর্ণনা করেন, যাতে তোমরা তোমাদের রবের সম্পর্কে নিশ্চিত বিশ্বাস করো।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
It is Allāh who erected the heavens without pillars that you [can] see; then He established Himself above the Throne and made subject the sun and the moon, each running [its course] for a specified term. He arranges [each] matter; He details the signs that you may, of the meeting with your Lord, be certain.
Saheeh International