শব্দে শব্দে কুরআন › সূরা আর-রাদ › আয়াত ৩

সূরা আর-রাদ, আয়াত ৩ (১৩:৩) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১৩ · পৃষ্ঠা ২৪৯

وَهُوَ ٱلَّذِى مَدَّ ٱلْأَرْضَ وَجَعَلَ فِيهَا رَوَٰسِىَ وَأَنْهَـٰرًا ۖ وَمِن كُلِّ ٱلثَّمَرَٰتِ جَعَلَ فِيهَا زَوْجَيْنِ ٱثْنَيْنِ ۖ يُغْشِى ٱلَّيْلَ ٱلنَّهَارَ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তিনিই ভূতলকে বিস্তৃত করেছেন এবং ওতে পর্বত ও নদী সৃষ্টি করেছেন এবং প্রত্যেক প্রকারের ফল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়; তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন; এতে অবশ্যই নিদর্শন রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তিনিই ভুমন্ডলকে বিস্তৃত করেছেন এবং তাতে পাহাড় পর্বত ও নদ-নদী স্থাপন করেছেন এবং প্রত্যেক ফলের মধ্যে দু’দু প্রকার সৃষ্টি করে রেখেছেন। তিনি দিনকে রাত্রি দ্বারা আবৃত করেন। এতে তাদের জন্যে নিদর্শণ রয়েছে, যারা চিন্তা করে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং তিনিই হন, যিনি যমীনকে বিস্তৃত করেছেন এবং তাঁতে (নোঙ্গররূপী) পর্বতমালা ও নদীসমূহ সৃষ্টি করেছেন; এবং যমীনের মধ্যে প্রত্যেক প্রকারের ফল দু’ দু’ প্রকারের সৃষ্টি করেছেন। রাত দ্বারা দিনকে আচ্ছাদিত করেন। নিশ্চয় এ’তে নিদর্শনাদি রয়েছে চিন্তাশীলদের জন্য।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And it is He who spread the earth and placed therein firmly set mountains and rivers; and from all of the fruits He made therein two mates; He causes the night to cover the day. Indeed in that are signs for a people who give thought.

Saheeh International