শব্দে শব্দে কুরআন › সূরা আর-রাদ › আয়াত ২২

সূরা আর-রাদ, আয়াত ২২ (১৩:২২) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১৩ · পৃষ্ঠা ২৫২

وَٱلَّذِينَ صَبَرُوا۟ ٱبْتِغَآءَ وَجْهِ رَبِّهِمْ وَأَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ وَأَنفَقُوا۟ مِمَّا رَزَقْنَـٰهُمْ سِرًّا وَعَلَانِيَةً وَيَدْرَءُونَ بِٱلْحَسَنَةِ ٱلسَّيِّئَةَ أُو۟لَـٰٓئِكَ لَهُمْ عُقْبَى ٱلدَّارِ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর যারা তাদের রবের সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য ধারণ করে, সালাত সুপ্রতিষ্ঠিত করে, আমি তাদেরকে যে জীবনোপকরণ দিয়েছি তা হতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং যারা ভাল দ্বারা মন্দ দূর করে তাদের জন্য শুভ পরিণাম ।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

এবং যারা স্বীয় পালনকর্তার সন্তুষ্টির জন্যে সবর করে, নামায প্রতিষ্টা করে আর আমি তাদেরকে যা দিয়েছি, তা থেকে গোপনে ও প্রকাশ্য ব্যয় করে এবং যারা মন্দের বিপরীতে ভাল করে, তাদের জন্যে রয়েছে পরকালের গৃহ।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং ওই সব লোক, যারা ধৈর্য ধারণ করেছে আপন রবের সন্তুষ্টি লাভের জন্য, নামায কায়েম রেখেছে এবং আমার প্রদত্ত সম্পদ থেকে আমারই পথে গোপনে ও প্রকাশ্যে কিছু ব্যয় করেছে এবং মন্দের পরিবর্তে ভাল কাজ করে সেটার প্রতিকার করে তাদেরই জন্য রয়েছে পরকালের লাভ-

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And those who are patient, seeking the face [i.e., acceptance] of their Lord, and establish prayer and spend from what We have provided for them secretly and publicly and prevent evil with good - those will have the good consequence of [this] home -

Saheeh International