শব্দে শব্দে কুরআন › সূরা আর-রাদ › আয়াত ২৫

সূরা আর-রাদ, আয়াত ২৫ (১৩:২৫) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১৩ · পৃষ্ঠা ২৫২

وَٱلَّذِينَ يَنقُضُونَ عَهْدَ ٱللَّهِ مِنۢ بَعْدِ مِيثَـٰقِهِۦ وَيَقْطَعُونَ مَآ أَمَرَ ٱللَّهُ بِهِۦٓ أَن يُوصَلَ وَيُفْسِدُونَ فِى ٱلْأَرْضِ ۙ أُو۟لَـٰٓئِكَ لَهُمُ ٱللَّعْنَةُ وَلَهُمْ سُوٓءُ ٱلدَّارِ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে, যে সম্পর্ক অক্ষুন্ন রাখতে আল্লাহ আদেশ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়ায়, তাদের জন্য আছে অভিসম্পাত এবং আছে মন্দ আবাস।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

এবং যারা আল্লাহর অঙ্গীকারকে দৃঢ় ও পাকা-পোক্ত করার পর তা ভঙ্গ করে, আল্লাহ যে, সম্পর্ক বজায় রাখতে আদেশ করেছেন, তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, ওরা ঐ সমস্ত লোক যাদের জন্যে রয়েছে অভিসম্পাত এবং ওদের জন্যে রয়েছে কঠিন আযাব।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং ওই সব লোক, যারা আল্লাহ্‌র সাথে কৃত অঙ্গীকারকে তা পাকাপাকি হবার পর ভঙ্গ করে, এবং যা জুড়ে রাখার জন্য আল্লাহ্‌ নির্দেশ দিয়েছেন সেটা ছিন্ন করে এবং যমীনে ফ্যাসাদ ছড়ায়; তাদের অংশ হচ্ছে অভিসম্পাতই এবং তাদের ভাগ্যে জুটবে মন্দ ঘর।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

But those who break the covenant of Allāh after contracting it and sever that which Allāh has ordered to be joined and spread corruption on earth - for them is the curse, and they will have the worst home.

Saheeh International