শব্দে শব্দে কুরআন › সূরা আর-রাদ › আয়াত ৪

সূরা আর-রাদ, আয়াত ৪ (১৩:৪) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১৩ · পৃষ্ঠা ২৪৯

وَفِى ٱلْأَرْضِ قِطَعٌ مُّتَجَـٰوِرَٰتٌ وَجَنَّـٰتٌ مِّنْ أَعْنَـٰبٍ وَزَرْعٌ وَنَخِيلٌ صِنْوَانٌ وَغَيْرُ صِنْوَانٍ يُسْقَىٰ بِمَآءٍ وَٰحِدٍ وَنُفَضِّلُ بَعْضَهَا عَلَىٰ بَعْضٍ فِى ٱلْأُكُلِ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍ لِّقَوْمٍ يَعْقِلُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

পৃথিবীতে রয়েছে পরস্পর সংলগ্ন ভূখন্ড; ওতে আছে আঙ্গুর-কানন, শষ্যক্ষেত, একাধিক শির বিশিষ্ট অথবা এক শির বিশিষ্ট খেজুর-বৃক্ষ, সিঞ্চিত একই পানিতে; এবং ফল হিসাবে ওগুলির কতককে কতকের উপর আমি শ্রেষ্ঠত্ব দিয়ে থাকি, অবশ্যই বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য এতে রয়েছে নিদর্শন।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

এবং যমিনে বিভিন্ন শস্য ক্ষেত্র রয়েছে-একটি অপরটির সাথে সংলগ্ন এবং আঙ্গুরের বাগান আছে আর শস্য ও খজ্জꦣ2497;র রয়েছে-একটির মূল অপরটির সাথে মিলিত এবং কতক মিলিত নয়। এগুলো কে একই পানি দ্বারা সেচ করা হয়। আর আমি স্বাদে একটিকে অপরটির চাইতে উৎকৃষ্টতর করে দেই। এগুলোর মধ্যে নিদর্শণ রয়েছে তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যমীনের বিভিন্ন ভূ-খণ্ড রয়েছে আর রয়েছেও পাশাপাশি; এবং বাগান রয়েছে আঙ্গুরের আর শস্য ক্ষেত্র ও খেজুরের গাছ একটা গুড়ি থেকে উৎপন্ন এবং পৃথক পৃথকভাবে সবকটি একই পানি দ্বারা সিঞ্চিত হয়। আর ফলগুলোর মধ্যে আমি একটাকে অপরটা অপেক্ষা উত্তম করি। নিশ্চয় এতে নিদর্শনাদি রয়েছে বিবেকবানদের জন্য।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And within the land are neighboring plots and gardens of grapevines and crops and palm trees, [growing] several from a root or otherwise, watered with one water; but We make some of them exceed others in [quality of] fruit. Indeed in that are signs for a people who reason.

Saheeh International