শব্দে শব্দে কুরআন › সূরা আর-রাদ › আয়াত ৩০

সূরা আর-রাদ, আয়াত ৩০ (১৩:৩০) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১৩ · পৃষ্ঠা ২৫৩

كَذَٰلِكَ أَرْسَلْنَـٰكَ فِىٓ أُمَّةٍ قَدْ خَلَتْ مِن قَبْلِهَآ أُمَمٌ لِّتَتْلُوَا۟ عَلَيْهِمُ ٱلَّذِىٓ أَوْحَيْنَآ إِلَيْكَ وَهُمْ يَكْفُرُونَ بِٱلرَّحْمَـٰنِ ۚ قُلْ هُوَ رَبِّى لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ مَتَابِ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

এভাবে আমি তোমাকে পাঠিয়েছি এক জাতির প্রতি, যার পূর্বে বহু জাতি গত হয়েছে, তাদের নিকট আবৃত্তি করার জন্য, যা আমি তোমার প্রতি প্রত্যাদেশ করেছি; তথাপি তারা দয়াময়কে অস্বীকার করে। তুমি বলঃ তিনিই আমার রাব্ব! তিনি ছাড়া অন্য কোন মা‘বূদ নেই, তাঁরই উপর আমি নির্ভর করি এবং আমার প্রত্যাবর্তন তাঁরই কাছে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

এমনিভাবে আমি আপনাকে একটি উম্মতের মধ্যে প্রেরণ করেছি। তাদের পূর্বে অনেক উম্মত অতিক্রান্ত হয়েছে। যাতে আপনি তাদেরকে ঐ নির্দেশ শুনিয়ে দেন, যা আমি আপনার কাছে প্রেরণ করেছি। তথাপি তারা দয়াময়কে অস্বীকার করে। বলুনঃ তিনিই আমার পালনকর্তা। তিনি ব্যতীত কারও উপাসনা নাই। আমি তাঁর উপরই ভরসা করেছি এবং তাঁর দিকেই আমার প্রত্যাবর্তণ।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এভাবেই, আমি (হে হাবীব!) আপনাকে ওই উম্মতের মধ্যে প্রেরণ করেছি, যার পূর্বে অনেক উম্মত গত হয়েছে এ জন্য যে, আপনি তাদেরকে পাঠ করে শুনাবেন যা আমি আপনার প্রতি ওহী করেছি। এবং তারা রাহমানকে অস্বীকার করছে। আপনি বলুন, ‘তিনি আমার রব, তিনি ব্যতীত অন্য কারো ইবাদত নেই, আমি তাঁরই উপর নির্ভর করেছি এবং তাঁরই প্রতি আমার প্রত্যাবর্তন’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Thus have We sent you to a community before which [other] communities have passed on so you might recite to them that which We revealed to you, while they disbelieve in the Most Merciful. Say, "He is my Lord; there is no deity except Him. Upon Him I rely, and to Him is my return."

Saheeh International