শব্দে শব্দে কুরআন › সূরা আর-রাদ › আয়াত ৩১
সূরা আর-রাদ, আয়াত ৩১ (১৩:৩১) - শব্দে শব্দে অর্থ
وَلَوْ أَنَّ قُرْءَانًا سُيِّرَتْ بِهِ ٱلْجِبَالُ أَوْ قُطِّعَتْ بِهِ ٱلْأَرْضُ أَوْ كُلِّمَ بِهِ ٱلْمَوْتَىٰ ۗ بَل لِّلَّهِ ٱلْأَمْرُ جَمِيعًا ۗ أَفَلَمْ يَا۟يْـَٔسِ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَن لَّوْ يَشَآءُ ٱللَّهُ لَهَدَى ٱلنَّاسَ جَمِيعًا ۗ وَلَا يَزَالُ ٱلَّذِينَ كَفَرُوا۟ تُصِيبُهُم بِمَا صَنَعُوا۟ قَارِعَةٌ أَوْ تَحُلُّ قَرِيبًا مِّن دَارِهِمْ حَتَّىٰ يَأْتِىَ وَعْدُ ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ لَا يُخْلِفُ ٱلْمِيعَادَ
শব্দে শব্দে অর্থ
- وَلَوْএবং যদি (এমন হতো)And if
- أَنَّযেthat was
- قُرْءَانًۭا(এই) কুরআনany Quran
- سُيِّرَتْগতিশীল করা যেতোcould be moved
- بِهِদিয়ে তাby it
- ٱلْجِبَالُপাহাড়সমূহকেthe mountains
- أَوْবাor
- قُطِّعَتْটুকরো টুকরো করা যেতোcould be cloven asunder
- بِهِদিয়ে তাby it
- ٱلْأَرْضُজমিনকেthe earth
- أَوْঅথবাor
- كُلِّمَকথা বলা যেতোcould be made to speak
- بِهِদিয়ে তাby it
- ٱلْمَوْتَىٰ ۗমৃতদের সাথে (তবুও ঈমান আনতো না)the dead
- بَلবরংNay
- لِّلَّهِআল্লাহর নিয়ন্ত্রণেwith Allah
- ٱلْأَمْرُবিষয়(is) the command
- جَمِيعًا ۗসমস্তইall
- أَفَلَمْতবে কি নাThen do not
- يَا۟يْـَٔسِনিরাশ হয়েছেknow
- ٱلَّذِينَযারাthose who
- ءَامَنُوٓا۟ঈমান এনেছেbelieve
- أَنযেthat
- لَّوْযদিif
- يَشَآءُইচ্ছে করতেনhad willed
- ٱللَّهُআল্লাহAllah
- لَهَدَىঅবশ্যই পথ দেখাতেনsurely, He would have guided
- ٱلنَّاسَমানুষকেall
- جَمِيعًۭا ۗসকলall of the mankind
- وَلَاএবং নাAnd not
- يَزَالُসর্বদাইwill cease
- ٱلَّذِينَযারাthose who
- كَفَرُوا۟অস্বীকার করেছেdisbelieve
- تُصِيبُهُمতাদের কাছে পৌঁছবেto strike them
- بِمَاএ কারণে যাfor what
- صَنَعُوا۟তারা করেছেthey did
- قَارِعَةٌবিপর্যয়a disaster
- أَوْঅথবাor
- تَحُلُّআপতিত হবেit settles
- قَرِيبًۭاনিকটেclose
- مِّنথেকেfrom
- دَارِهِمْতাদের ঘরেরtheir homes
- حَتَّىٰযতক্ষণ নাuntil
- يَأْتِىَআসবেcomes
- وَعْدُঅঙ্গীকার(the) promise
- ٱللَّهِ ۚআল্লাহর(of) Allah
- إِنَّনিশ্চয়ইIndeed
- ٱللَّهَআল্লাহAllah
- لَاনা(will) not
- يُخْلِفُভঙ্গ করেনfail
- ٱلْمِيعَادَঅঙ্গীকার(in) the Promise
অনুবাদ
যদি কোন কুরআন এমন হত যদ্বারা পর্বতকে গতিশীল করা যেত অথবা পৃথিবীকে বিদীর্ণ করা যেত অথবা মৃতের সাথে কথা বলা যেত, তবুও তারা তাতে বিশ্বাস করতনা; কিন্তু সমস্ত বিষয়ই আল্লাহর এখতিয়ারভুক্ত; তাহলে কি যারা ঈমান এনেছে তাদের প্রত্যয় হয়নি যে, আল্লাহ ইচ্ছা করলে নিশ্চয়ই সকলকে সৎ পথে পরিচালিত করতে পারতেন? যারা কুফরী করেছে তাদের কর্মফলের জন্য তাদের বিপর্যয় ঘটতেই থাকবে, অথবা বিপর্যয় তাদের আশেপাশে আপতিত হতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর প্রতিশ্রুতি ঘটবে, নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতি পালনে অক্ষম নন।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
যদি কোন কোরআন এমন হত, যার সাহায্যে পাহাড় চলমান হয় অথবা যমীন খন্ডিত হয় অথবা মৃতরা কথা বলে, তবে কি হত? বরং সব কাজ তো আল্লাহর হাতে। ঈমানদাররা কি এ ব্যাপারে নিশ্চিত নয় যে, যদি আল্লাহ চাইতেন, তবে সব মানুষকে সৎপথে পরিচালিত করতেন? কাফেররা তাদের কৃতকর্মের কারণে সব সময় আঘাত পেতে থাকবে অথবা তাদের গৃহের নিকটবর্তী স্থানে আঘাত নেমে আসবে, যে, পর্যন্ত আল্লাহর ওয়াদা না আসে। নিশ্চয় আল্লাহ ওয়াদার খেলাফ করেন না।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং যদি এমন ক্বোরআন আসতো যা দ্বারা পর্বত স্থানচ্যুত হয়ে যেতো, অথবা যমীন বিদীর্ণ হতো, অথবা মৃতগণ কথা বলতো, তবুও এ কাফিররা মান্য করতো না, বরং সমস্ত কাজ আল্লাহ্রই ইখতিয়ারভুক্ত; তবে কি মুসলমানগণ এ থেকে নিরাশ হয় নি (যে, কাফিররা ঈমান আনবে? এবং তারা কি এ সম্পর্কে নিশ্চিতভাবে জানে না) যে, আল্লাহ্ ইচ্ছা করলে সমস্ত মানুষকে সৎ পথে পরিচালিত করতেন এবং কাফিরদের নিকট সব সময় তাদের কৃতকর্মের উপর এ কঠোর বিপদ-ধ্বনি পৌছতে থাকে, অথবা তাদের ঘরগুলোর নিকট আপতিত হবে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ্র প্রতিশ্রুতি আসে। নিশ্চয় আল্লাহ্ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And if there was any Qur’ān [i.e., recitation] by which the mountains would be removed or the earth would be broken apart or the dead would be made to speak, [it would be this Qur’ān], but to Allāh belongs the affair entirely. Then have those who believed not accepted that had Allāh willed, He would have guided the people, all of them? And those who disbelieve do not cease to be struck, for what they have done, by calamity - or it will descend near their home - until there comes the promise of Allāh. Indeed, Allāh does not fail in [His] promise.
Saheeh International