শব্দে শব্দে কুরআন › সূরা আর-রাদ › আয়াত ৩৬

সূরা আর-রাদ, আয়াত ৩৬ (১৩:৩৬) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১৩ · পৃষ্ঠা ২৫৪

وَٱلَّذِينَ ءَاتَيْنَـٰهُمُ ٱلْكِتَـٰبَ يَفْرَحُونَ بِمَآ أُنزِلَ إِلَيْكَ ۖ وَمِنَ ٱلْأَحْزَابِ مَن يُنكِرُ بَعْضَهُۥ ۚ قُلْ إِنَّمَآ أُمِرْتُ أَنْ أَعْبُدَ ٱللَّهَ وَلَآ أُشْرِكَ بِهِۦٓ ۚ إِلَيْهِ أَدْعُوا۟ وَإِلَيْهِ مَـَٔابِ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে তাতে আনন্দ পায়, কিন্তু কোন কোন দল ওর কতক অংশ অস্বীকার করে। তুমি বলঃ আমিতো আল্লাহরই ইবাদাত করতে ও তাঁর কোন শরীক না করতে আদিষ্ট হয়েছি; আমি তাঁরই প্রতি আহবান করি এবং তাঁরই নিকট আমার প্রত্যাবর্তন।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

এবং যাদেরকে আমি গ্রন্থ দিয়েছি, তারা আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে, তজ্জন্যে আনন্দিত হয় এবং কোন কোন দল এর কোন কোন বিষয় অস্বীকার করে। বলুন, আমাকে এরূপ আদেশই দেয়া হয়েছে যে, আমি আল্লাহর এবাদত করি। এবং তাঁর সাথে অংশীদার না করি। আমি তাঁর দিকেই দাওয়াত দেই এবং তাঁর কাছেই আমার প্রত্যাবর্তন।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা সেটারই উপর আনন্দিত হয়, যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে এবং ওই সব দলের মধ্যে কিছু লোক এমনও রয়েছে, যারা সেটার কিছু অংশকে অস্বীকার করে। আপনি বলুন, ‘আমাকে তো এ নির্দেশই দেওয়া হয়েছে যেন আমি আল্লাহ্‌র বন্দেগী করি এবং যেন তাঁর শরীক দাঁড় না করি। আমি তাঁরই প্রতি আহ্বান করেছি এবং তাঁরই প্রতি আমার প্রত্যাবর্তন।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And [the believers among] those to whom We have given the [previous] Scripture rejoice at what has been revealed to you, [O Muḥammad], but among the [opposing] factions are those who deny part of it [i.e., the Qur’ān]. Say, "I have only been commanded to worship Allāh and not associate [anything] with Him. To Him I invite, and to Him is my return."

Saheeh International