শব্দে শব্দে কুরআন › সূরা আর-রাদ › আয়াত ৩৭

সূরা আর-রাদ, আয়াত ৩৭ (১৩:৩৭) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১৩ · পৃষ্ঠা ২৫৪

وَكَذَٰلِكَ أَنزَلْنَـٰهُ حُكْمًا عَرَبِيًّا ۚ وَلَئِنِ ٱتَّبَعْتَ أَهْوَآءَهُم بَعْدَ مَا جَآءَكَ مِنَ ٱلْعِلْمِ مَا لَكَ مِنَ ٱللَّهِ مِن وَلِىٍّ وَلَا وَاقٍ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর এভাবে আমি ইহা (কুরআন) অবতীর্ণ করেছি এক বিধান, আরাবী ভাষায়। জ্ঞান প্রাপ্তির পর তুমি যদি তাদের খেয়াল খুশীর অনুসরণ কর তাহলে আল্লাহর বিরুদ্ধে তোমার কোন অভিভাবক ও রক্ষক থাকবেনা।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

এমনিভাবেই আমি এ কোরআনকে আরবী ভাষায় নির্দেশরূপে অবতীর্ণ করেছি। যদি আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করেন আপনার কাছে জ্ঞান পৌঁছার পর, তবে আল্লাহর কবল থেকে আপনার না কোন সাহায্যকারী আছে এবং না কোন রক্ষাকারী।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং এভাবে আমি সেটাকে আরবী মীমাংসা অবতীর্ণ করেছি আর হে শ্রোতা! যদি তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো এরপর যে, তোমার নিকট জ্ঞান এসেছে, তবে আল্লাহ্‌র সম্মুখে না তোমার কোন অভিভাবক থাকবে, না রক্ষাকারী।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And thus We have revealed it as an Arabic legislation. And if you should follow their inclinations after what has come to you of knowledge, you would not have against Allāh any ally or any protector.

Saheeh International