শব্দে শব্দে কুরআন › সূরা আর-রাদ › আয়াত ৩৮

সূরা আর-রাদ, আয়াত ৩৮ (১৩:৩৮) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১৩ · পৃষ্ঠা ২৫৪

وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِّن قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَٰجًا وَذُرِّيَّةً ۚ وَمَا كَانَ لِرَسُولٍ أَن يَأْتِىَ بِـَٔايَةٍ إِلَّا بِإِذْنِ ٱللَّهِ ۗ لِكُلِّ أَجَلٍ كِتَابٌ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তোমার পূর্বেও আমি অনেক রাসূল প্রেরণ করেছিলাম এবং তাদেরকে স্ত্রী ও সন্তান-সন্ততি দিয়েছিলাম। আল্লাহর অনুমতি ছাড়া কোন নিদর্শন উপস্থিত করা কোন রাসূলের কাজ নয়; প্রত্যেক বিষয়ের নির্ধারিত কাল লিপিবদ্ধ।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আপনার পূর্বে আমি অনেক রসূল প্রেরণ করেছি এবং তাঁদেরকে পত্নী ও সন্তান-সন্ততি দিয়েছি। কোন রসূলের এমন সাধ্য ছিল না যে আল্লাহর নির্দেশ ছাড়া কোন নিদর্শন উপস্থিত করে। প্রত্যেকটি ওয়াদা লিখিত আছে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং নিশ্চয় আমি আপনার পূর্বে রসূল প্রেরণ করেছি আর তাদের জন্য স্ত্রীগণ ও সন্তান সন্ততি সৃষ্টি করেছি এবং কোন রসূলের কাজ এই নয় যে, কোন নিদর্শন নিয়ে আসবেন, কিন্তু আল্লাহ্‌র নির্দেশে। প্রত্যেক প্রতিশ্রুতির একটা নির্ধারিত কাল লিপিবদ্ধ রয়েছে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And We have already sent messengers before you and assigned to them wives and descendants. And it was not for a messenger to come with a sign except by permission of Allāh. For every term is a decree.

Saheeh International