শব্দে শব্দে কুরআন › সূরা আর-রাদ › আয়াত ৫

সূরা আর-রাদ, আয়াত ৫ (১৩:৫) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১৩ · পৃষ্ঠা ২৪৯

۞ وَإِن تَعْجَبْ فَعَجَبٌ قَوْلُهُمْ أَءِذَا كُنَّا تُرَٰبًا أَءِنَّا لَفِى خَلْقٍ جَدِيدٍ ۗ أُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِرَبِّهِمْ ۖ وَأُو۟لَـٰٓئِكَ ٱلْأَغْلَـٰلُ فِىٓ أَعْنَاقِهِمْ ۖ وَأُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلنَّارِ ۖ هُمْ فِيهَا خَـٰلِدُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

যদি তুমি বিস্মিত হও তাহলে বিস্ময়ের বিষয় তাদের বক্তব্যঃ মাটিতে পরিণত হওয়ার পরও কি আমরা নতুন জীবন লাভ করব? ওরাই ওদের রাব্বকে অস্বীকার করে এবং ওদেরই গলদেশে থাকবে লৌহ-শৃংখল, ওরাই জাহান্নামী এবং সেখানে ওরা চিরস্থায়ীভাবে অবস্থানকারী।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যদি আপনি বিস্ময়ের বিষয় চান, তবে তাদের একথা বিস্ময়কর যে, আমরা যখন মাটি হয়ে যাব, তখনও কি নতুন ভাবে সৃজিত হব? এরাই স্বীয় পালনকর্তার সত্তায় অবিশ্বাসী হয়ে গেছে, এদের গর্দানেই লৌহ-শৃংখল পড়বে এবং এরাই দোযখী এরা তাতে চিরকাল থাকবে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যদি আপনি বিস্মিত হন তবে বিস্ময় তো তাদের এ কথারই যে, ‘আমরা কি মাটিতে পরিণত হওয়ার পর নতুন সৃষ্টিতে পরিণত হবো?’ এবং তারাই হচ্ছে, যারা আপন রবকে অস্বীকার করেছে এবং তারাই হচ্ছে- যাদের ঘাড়ে শিকল থাকবে এবং তারা দোযখবাসী; তাদেরকে সেখানে (স্থায়ীভাবে) থাকতে হবে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And if you are astonished, [O Muḥammad] - then astonishing is their saying, "When we are dust, will we indeed be [brought] into a new creation?" Those are the ones who have disbelieved in their Lord, and those will have shackles upon their necks, and those are the companions of the Fire; they will abide therein eternally.

Saheeh International