শব্দে শব্দে কুরআন › সূরা আর-রাদ › আয়াত ৬

সূরা আর-রাদ, আয়াত ৬ (১৩:৬) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১৩ · পৃষ্ঠা ২৫০

وَيَسْتَعْجِلُونَكَ بِٱلسَّيِّئَةِ قَبْلَ ٱلْحَسَنَةِ وَقَدْ خَلَتْ مِن قَبْلِهِمُ ٱلْمَثُلَـٰتُ ۗ وَإِنَّ رَبَّكَ لَذُو مَغْفِرَةٍ لِّلنَّاسِ عَلَىٰ ظُلْمِهِمْ ۖ وَإِنَّ رَبَّكَ لَشَدِيدُ ٱلْعِقَابِ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

মঙ্গলের পূর্বে তারা তোমাকে শাস্তি ত্বরান্বিত করতে বলে, যদিও তাদের পূর্বে এর বহু দৃষ্টান্ত গত হয়েছে। বস্তুতঃ মানুষের সীমালংঘন সত্ত্বেও তোমার রাব্ব মানুষের প্রতি ক্ষমাশীল এবং তোমার রাব্ব শাস্তি দানেও কঠোর।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

এরা আপনার কাছে মঙ্গলের পরিবর্তে দ্রুত অমঙ্গল কামনা করে। তাদের পূর্বে অনুরূপ অনেক শাস্তিপ্রাপ্ত জনগোষ্ঠী অতিক্রান্ত হয়েছে। আপনার পালনকর্তা মানুষকে তাদের অন্যায় সত্বেও ক্ষমা করেন এবং আপনার পালনকর্তা কঠিন শাস্তিদাতা ও বটে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং আপনার নিকট তারা শাস্তি তাড়াতাড়ি চাচ্ছে- রহমতের পূর্বে এবং তাদের পূর্ববর্তীদের শাস্তি হয়ে গেছে। আর নিশ্চয় আপনার রব তো লোকদের অত্যাচারের উপরও তাদেরকে এক ধরণের ক্ষমা করে দেন; এবং নিশ্চয় আপনার রবের শাস্তি কঠোর।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

They impatiently urge you to bring about evil before good, while there has already occurred before them similar punishments [to what they demand]. And indeed, your Lord is the possessor of forgiveness for the people despite their wrongdoing, and indeed, your Lord is severe in penalty.

Saheeh International