শব্দে শব্দে কুরআন › সূরা ইবরাহীম › আয়াত ১১
সূরা ইবরাহীম, আয়াত ১১ (১৪:১১) - শব্দে শব্দে অর্থ
قَالَتْ لَهُمْ رُسُلُهُمْ إِن نَّحْنُ إِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ وَلَـٰكِنَّ ٱللَّهَ يَمُنُّ عَلَىٰ مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ ۖ وَمَا كَانَ لَنَآ أَن نَّأْتِيَكُم بِسُلْطَـٰنٍ إِلَّا بِإِذْنِ ٱللَّهِ ۚ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ
শব্দে শব্দে অর্থ
- قَالَتْবলেছিলোSaid
- لَهُمْতাদেরকেto them
- رُسُلُهُمْতাদের রাসূলরাtheir Messengers
- إِنনইNot
- نَّحْنُআমরাwe (are)
- إِلَّاব্যতীতbut
- بَشَرٌۭমানুষa human
- مِّثْلُكُمْতোমাদের মতোlike you
- وَلَـٰكِنَّকিন্তুbut
- ٱللَّهَআল্লাহAllah
- يَمُنُّধন্য করেনbestows His Grace
- عَلَىٰউপরon
- مَنযাকেwhom
- يَشَآءُইচ্ছে করেনHe wills
- مِنْমধ্য হ'তেof
- عِبَادِهِۦ ۖতাঁর দাসদেরHis slaves
- وَمَاএবং নয়And not
- كَانَকাজis
- لَنَآআমাদেরfor us
- أَنযেthat
- نَّأْتِيَكُمতোমাদের কাছে আসবো আমরাwe bring you
- بِسُلْطَـٰنٍনিয়ে কোন প্রমাণan authority
- إِلَّاব্যতীতexcept
- بِإِذْنِঅনুমতিক্রমেby the permission of Allah
- ٱللَّهِ ۚআল্লাহরby the permission of Allah
- وَعَلَىএবং উপরAnd upon
- ٱللَّهِআল্লাহরAllah
- فَلْيَتَوَكَّلِভরসা করা উচিতso let put (their) trust
- ٱلْمُؤْمِنُونَমু’মিনদেরthe believers
অনুবাদ
তাদের রাসূলগণ তাদেরকে বলতঃ সত্য বটে আমরা তোমাদের মত মানুষ, কিন্তু আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন; আল্লাহর অনুমতি ছাড়া তোমাদের নিকট প্রমাণ উপস্থিত করা আমাদের কাজ নয়; মু’মিনদের আল্লাহর উপরই নির্ভর করা উচিত।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তাদের পয়গম্বর তাদেরকে বলেনঃ আমারাও তোমাদের মত মানুষ, কিন্তু আল্লাহ বান্দাদের মধ্য থেকে যার উপরে ইচ্ছা, অনুগ্রহ করেন। আল্লাহর নির্দেশ ব্যতীত তোমাদের কাছে প্রমাণ নিয়ে আসা আমাদের কাজ নয়; ঈমানদারদের আল্লাহর উপর ভরসা করা চাই।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
তাদের রসূলগণ তাদেরকে বললো, ‘আমরা হই তো তোমাদের মতো মানুষ, কিন্তু আল্লাহ্ আপন বান্দাদের মধ্যে যারই প্রতি চান অনুগ্রহ করেন। আর আমাদের কাজ নয় যে, আমরা তোমাদের নিকট কোন সনদ নিয়ে আসবো, কিন্তু আল্লাহ্রই নির্দেশক্রমে। এবং আল্লাহ্রই উপর মুসলমানদের নির্ভর করা উচিত।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Their messengers said to them, "We are only men like you, but Allāh confers favor upon whom He wills of His servants. It has never been for us to bring you evidence except by permission of Allāh. And upon Allāh let the believers rely.
Saheeh International