শব্দে শব্দে কুরআন › সূরা ইবরাহীম › আয়াত ৩০

সূরা ইবরাহীম, আয়াত ৩০ (১৪:৩০) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৩ · পৃষ্ঠা ২৫৯

وَجَعَلُوا۟ لِلَّهِ أَندَادًا لِّيُضِلُّوا۟ عَن سَبِيلِهِۦ ۗ قُلْ تَمَتَّعُوا۟ فَإِنَّ مَصِيرَكُمْ إِلَى ٱلنَّارِ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর তারা আল্লাহর সমকক্ষ উদ্ভাবন করে তাঁর পথ হতে বিভ্রান্ত করার জন্য; তুমি বলঃ ভোগ করে নাও, পরিণামে আগুনই তোমাদের প্রত্যাবর্তন স্থল।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

এবং তারা আল্লাহর জন্যে সমকক্ষ স্থির করেছে, যাতে তারা তার পথ থেকে বিচ্যুত করে দেয়। বলুনঃ মজা উপভোগ করে নাও। অতঃপর তোমাদেরকে অগ্নির দিকেই ফিরে যেতে হবে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং আল্লাহ্‌র জন্য সমকক্ষ স্থির করলো তাঁর পথ থেকে বিচ্যুত করার জন্য। আপনি বলুন, ‘কিছু ভোগ করে নাও, তোমাদের পরিণাম আগুনই’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And they have attributed to Allāh equals to mislead [people] from His way. Say, "Enjoy yourselves, for indeed, your destination is the Fire."

Saheeh International