শব্দে শব্দে কুরআন › সূরা ইবরাহীম › আয়াত ৪৪

সূরা ইবরাহীম, আয়াত ৪৪ (১৪:৪৪) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৩ · পৃষ্ঠা ২৬১

وَأَنذِرِ ٱلنَّاسَ يَوْمَ يَأْتِيهِمُ ٱلْعَذَابُ فَيَقُولُ ٱلَّذِينَ ظَلَمُوا۟ رَبَّنَآ أَخِّرْنَآ إِلَىٰٓ أَجَلٍ قَرِيبٍ نُّجِبْ دَعْوَتَكَ وَنَتَّبِعِ ٱلرُّسُلَ ۗ أَوَلَمْ تَكُونُوٓا۟ أَقْسَمْتُم مِّن قَبْلُ مَا لَكُم مِّن زَوَالٍ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

যেদিন তাদের শাস্তি আসবে সেদিন সম্পর্কে তুমি মানুষকে সতর্ক কর। তখন যালিমরা বলবেঃ হে আমাদের রাব্ব! আমাদের কিছুকালের জন্য অবকাশ দিন, আমরা আপনার আহবানে সাড়া দিব এবং রাসূলদের অনুসরণ করবই। তোমরা কি পূর্বে শপথ করে বলতে না যে, তোমাদের পতন নেই?

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

মানুষকে ঐ দিনের ভয় প্রদর্শন করুন, যেদিন তাদের কাছে আযাব আসবে। তখন জালেমরা বলবেঃ হে আমাদের পালনকর্তা, আমাদেরকে সামান্য মেয়াদ পর্যন্ত সময় দিন, যাতে আমরা আপনার আহবানে সাড়া দিতে এবং পয়গম্বরগণের অনুসরণ করতে পারি। তোমরা কি ইতোপূর্বে কসম খেতে না যে, তোমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে না?

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং মানুষকে ওই দিন সম্পর্কে সতর্ক করুন। যখন তাদের উপর শাস্তি আসবে তখন যালিমগণ বলবে, ‘হে আমাদের রব! কিছুকালের জন্য আমাদেরকে অবকাশ দাও যেন আমরা তোমার আহ্বানে সাড়া দিই এবং রসূলগণের গোলামী করি’। তবে কি তোমরা পূর্বে শপথ করে বলতে না, ‘আমাদেরকে দুনিয়া থেকে কোথাও সরে যেতে হবে না?’

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And, [O Muḥammad], warn the people of a Day when the punishment will come to them and those who did wrong will say, "Our Lord, delay us for a short term; we will answer Your call and follow the messengers." [But it will be said], "Had you not sworn, before, that for you there would be no cessation?

Saheeh International